Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতনই খেলবে', লাল-হলুদের জয়ে উচ্ছ্বসিত দেবব্রত সরকার

পাশাপাশি খুশি হয়েছেন লাল-হলুদ ব্রিগেডের শীর্ষকর্তা দেবব্রত সরকারও।

'ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতনই খেলবে', লাল-হলুদের জয়ে উচ্ছ্বসিত দেবব্রত সরকার

ইস্টবেঙ্গলের সাফল্যে উচ্ছ্বসিত দেবব্রত সরকার

শেষ আপডেট: 30 November 2024 11:30

দ্য ওয়াল ব্যুরো : শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে কেমন খেলবে ইস্টবেঙ্গল? তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে শুক্রবার রাতে যাবতীয় বিতর্কের অবসান হয়েছে। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের গোলে জয়লাভ করেছে লাল-হলুদ ব্রিগেড।

টানা সাত ম্য়াচে অধরা ছিল জয়। চলতি ISL মরশুমে এই প্রথমবার তিন পয়েন্ট সংগ্রহ করল ইস্টবেঙ্গল। এই সাফল্যে দলের সমর্থকরা ইতিমধ্যে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন। তাঁরা বলছেন, এতদিনে সেই পুরনো ইস্টবেঙ্গলকে যেন আবারও দেখতে পাওয়া যাচ্ছে।

পাশাপাশি খুশি হয়েছেন লাল-হলুদ ব্রিগেডের শীর্ষকর্তা দেবব্রত সরকারও। ম্যাচের শেষে তিনি বললেন, 'সবাই জানে যে ইস্টবেঙ্গল একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখনও সম্পূর্ণ প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারেনি। তবে দলটা ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।'

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এটা একেবারেই কোচের স্ট্র্যাটেজি। এটা আমাদের কোচ এবং দলের সাফল্য। আমাদের দল গত মরশুমের তুলনায় অনেকটাই ভাল হয়েছে। কিন্তু, কোনও কারণে আমরা ভাল খেলতে পারছিলাম না। আস্তে আস্তে দলটা সাফল্যের সরণীতে আসবে। ইস্টবেঙ্গল এবার ইস্টবেঙ্গলের মতনই খেলবে।'


```