
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে তাণ্ডব জনতার
শেষ আপডেট: 2 December 2024 12:33
দ্য ওয়াল ব্যুরো : শোকের ছায়া নেমে এল ফুটবল বিশ্বে। রবিবার (১ ডিসেম্বর) গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন'জেরেকোরেতে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচ চলাকালীন আচমকাই দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন সমর্থক প্রাণ হারিয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে বলা হয়েছে, 'যতদুর চোখ যাচ্ছে, শুধু মৃতদেহের সারি দেখতে পাওয়া যাচ্ছে। আহতরা বিশাল হলঘরে ছটফট করছেন। মর্গে আর কোনও জায়গা নেই।'
সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'এই ঘটনায় প্রায় শতাধিক সমর্থক প্রাণ হারিয়েছেন।' স্থানীয় হাসপাতাল এবং মর্গে মৃতদেহ থিকথিক করছে। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে শেয়ার করা হচ্ছে।
#Alerte/N’zérékoré : La finale du tournoi doté du trophée « Général Mamadi Doumbouya » vire au dr.ame… pic.twitter.com/fjTvdxoe0v
— Guineeinfos.com (@guineeinfos_com) December 1, 2024
এখানেই শেষ নয়। উত্তেজিত সমর্থকরা এন'জেরেকোরে পুলিশ স্টেশন ভাঙচুর করে। সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীর মতে, 'রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যাবতীয় ঝামেলার সূত্রপাত হয়। মাঠের মধ্যে সমর্থকরা ঢুকে পড়েন এবং শুরু হয়ে যায় ধ্বংসলীলা।'