Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইস্টবেঙ্গলের সাফল্যে নিরুত্তাপ 'প্রফেসর'! কোনও প্রশংসাই করলেন না কুয়াদ্রাত?

এই জয়ের পর কুয়াদ্রাতের কোনও প্রশংসাসূচক মন্তব্যই চোখে পড়েনি।

ইস্টবেঙ্গলের সাফল্যে নিরুত্তাপ 'প্রফেসর'! কোনও প্রশংসাই করলেন না কুয়াদ্রাত?

ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত

শেষ আপডেট: 2 November 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ইস্টবেঙ্গল সমর্থকরা তাঁকে মাথায় তুলে নাচ করতেন। চলতি বছরের শুরুতে যখন সুপার কাপ জিতল ইস্টবেঙ্গল এফসি, সেইসময় তাঁকে নিয়ে কম মাতামাতি করেননি লাল-হলুদ সমর্থকরা। কেউ বলেছিলেন হ্যামলিনের বাঁশিওয়ালা, কেউবা আবার তকমা দিয়েছিলেন ম্যাজিশিয়নের। কিন্তু, ইস্টবেঙ্গলের সাম্প্রতিক সাফল্যে কার্যতই নিরুত্তাপই রইলেন দলের প্রাক্তন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত।

শুক্রবার ভারতীয় ফুটবলে কার্যত ইতিহাস তৈরি করেছে ইস্টবেঙ্গল এফসি। এশিয়ান টুর্নামেন্টের নকআউট পর্বে ১১ বছর পর যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শুক্রবার (১ নভেম্বর) এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে নেজমা এসসি-কে তারা ৩-২ গোলে পরাস্ত করেছে। নেজমাকে হারানোর পর এ গ্রুপের পয়েন্টস টেবিলে শীর্ষস্থান অর্জন করেছে ইস্টবেঙ্গল। পাশাপাশি তারা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও সিট কনফার্ম করে ফেলেছে।

কিন্তু, এই জয়ের পর কুয়াদ্রাতের কোনও প্রশংসাসূচক মন্তব্যই চোখে পড়েনি। তাঁর যে অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ৬ দিন আগে শেষ পোস্ট করেছিলেন তিনি। রিয়াল মাদ্রিদ বনাম এফসি বার্সেলোনার খেলা উপভোগ করছিলেন। তারপর থেকে এই অ্যাকাউন্টে আর কোনও পোস্ট করা হয়নি। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের একাংশ আক্ষেপ করছেন যে কুয়াদ্রাত সত্যিই পেশাদার। ইস্টবেঙ্গল সমর্থকদের আবেগের কোনও দাম তাঁর কাছে নেই।

প্রসঙ্গত, ২০২৪-২৫ আইএসএল টুর্নামেন্টের শুরুতেও কুয়াদ্রাত ইস্টবেঙ্গল দলের হেড কোচ ছিলেন। কিন্তু, প্রথম তিনটে ম্যাচের মধ্যে দল হারের হ্যাটট্রিক পূরণ করে। এরপরই আচমকা ইস্টবেঙ্গল দলের দায়িত্ব ছেড়ে দেন কুয়াদ্রাত। অথৈ জলে পড়ে যায় লাল-হলুদ ম্যানেজমেন্ট। তড়িঘড়ি বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দলের দায়িত্ব গ্রহণ করেন।

এরপর ইন্ডিয়ান সুপার লিগে অবশ্য মশালবাহিনীর ছবিটা একেবারে বদলায়নি। তারা হারের ডবল হ্যাটট্রিক করেছে। কিন্তু, এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের জয় কিছুটা হলেও কাটা ঘায়ে মলম লাগিয়েছে। এই জয় এবার আইএসএল টুর্নামেন্টেও ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়াবে, তা বলা যেতেই পারে। আগামী ৯ তারিখ মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচে অস্কার জয় ছাড়া আর কিছু ভাবছেন না। 


```