বার্তাটা পরিষ্কার—কিছু বিষয় একান্ত ব্যাক্তিগত। তাকে আলোচনার টেবিলে আনা অনুচিত, অশালীন। ফুটবলার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই এই সীমারেখা টেনে দিয়েছেন মেসি।

লিওনেল মেসি
শেষ আপডেট: 22 December 2025 13:17
দ্য ওয়াল ব্যুরো: সাক্ষাৎকার (Lionel Messi Interview) চলছিল স্বাভাবিক ছন্দে। ফুটবল, সফর, মাঠের বাইরের অভিজ্ঞতা—সবই ঠিকঠাক। হঠাৎই প্রশ্নের মোড় ঘুরিয়ে যৌন সম্পর্ক নিয়ে কথা তুলতে চেয়েছিলেন সাংবাদিক। আর ঠিক তখনই ইনিয়ে-বিনিয়ে এড়িয়ে না গিয়ে স্পষ্ট ‘না’ বলে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। বিরক্তি লুকোনোর চেষ্টাটুকু নেই। মাঝপথেই থামিয়ে দেন প্রশ্ন (Lionel Messi Interview)। ঠান্ডা গলায়, কিন্তু দৃঢ় উচ্চারণে বলেন, ‘থামুন। সত্যিই? এসব আজেবাজে কথা বলতেই কি এত দূর এসেছেন?’ (Lionel Messi Interview)
🚨🚨MESSI FURIEUX 😠 APRÈS UNE QUESTION SUR LE SEXE DANS UNE INTERVIEW ? 😳
Q : Leo, on parle de relations sexuelles ?
Messi : « Arrêtez… sérieusement ? On va parler de ces bêtises ? C’est pour ça que vous avez fait tout ce chemin ? » pic.twitter.com/MRCa9hB2Pz— INTER MIAMI FAN FR (@Intermiamifr2) December 19, 2025
ভিডিওটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অনেকেই মেসির এই প্রতিক্রিয়াকে দেখছেন একজন তারকার ব্যক্তিগত সীমা ঘোষণার নজরে। সওয়াল যে তাঁকে অস্বস্তিতে ফেলেছিল, সেটা মুখের ভাষা আর শরীরী ভঙ্গিতেই পরিষ্কার। তবু কোনও রূঢ়তা নয়—সংযত, সোজাসাপ্টা প্রতিবাদ। সমর্থকদের একাংশের মতে, মাঠের বাইরেও এহেন ভদ্র অথচ দৃঢ় অবস্থানই মেসির (Lionel Messi Interview) আসল পরিচয়!
কথা বলুক পারফরম্যান্স, ব্যক্তিগত জীবন নয়!
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, খ্যাতির সঙ্গে মেসির (Lionel Messi) সম্পর্ক বরাবরই আলাদা। আর্জেন্তিনীয় তারকার বরাবরের বিশ্বাস, আলোচনার কেন্দ্রে থাকবে ফুটবল—ব্যক্তিগত জীবন নয়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনেকে লিখেছেন, বিশ্বকাপজয়ী (World Cup Winner) তারকার এই প্রতিক্রিয়া ‘সম্মান’ আর ‘পেশাদারিত্বে’র দৃষ্টন্ত। কারও মতে, এটাই মেসির শিক্ষা—সব প্রশ্নের উত্তর দেওয়া কেনই-বা বাধ্যতামূলক হবে?
সাক্ষাৎকারের সেই অংশে মেসির (Lionel Messi Interview) গলায় রাগ ছিল, কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বরং, বার্তাটা পরিষ্কার—কিছু বিষয় একান্ত ব্যাক্তিগত। তাকে আলোচনার টেবিলে আনা অনুচিত, অশালীন। ফুটবলার হিসেবে নয়, একজন মানুষ হিসেবেই এই সীমারেখা টেনে দিয়েছেন মেসি।
ভারত সফর, আলো–আঁধারির তিন দিন
এই সাক্ষাৎকারের কয়েক দিন আগেই শেষ হয়েছে মেসির (Lionel Messi) বহুল চর্চিত ভারত সফর—তিন দিনের ‘গোট ইন্ডিয়া ট্যুর’(GOAT India Tour)। ডিসেম্বর ১৩ থেকে ১৫—কলকাতা (Kolkata), হায়দরাবাদ (Hyderabad), মুম্বই (Mumbai) ও নয়াদিল্লি (New Delhi)—চার শহর ঘুরেছেন তিনি। সফরে সঙ্গী লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং রদ্রিগো দে পল (Rodrigo De Paul)।
সূচিতে ছিল সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ (Fan Interaction), সেলিব্রিটি ফুটবল ম্যাচ (Celebrity Football Match), চ্যারিটি অনুষ্ঠান (Charity Event) এবং ফুটবল ক্লিনিক (Youth Clinic)। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) প্রথম দিনের আয়োজন ভিড় সামলানোর সমস্যায় কিছুটা ব্যাহত হলেও, পরের শহরগুলিতে আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়। সফর শেষে মেসি ও তাঁর সতীর্থরা গোপনে জামনগরে (Jamnagar) অনন্ত অম্বানির বনতার বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রেও (Vantara Wildlife Rescue Centre) যান।