Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেখতে দেখতে ৯ পয়েন্টের লিড নিল আর্সেনাল, আজ ম্যান সিটি হারলেই প্রিমিয়ার লিগের লড়াই খতম?

প্রথমার্ধে সংগঠিত ফুটবল, আক্রমণে দাপট—সবই ছিল। কিন্তু বেঞ্চের গভীরতা আর অভিজ্ঞতায় আর্সেনাল ধীরে ধীরে রাশ নিজেদের দিকে টেনে নেয়।

দেখতে দেখতে ৯ পয়েন্টের লিড নিল আর্সেনাল, আজ ম্যান সিটি হারলেই প্রিমিয়ার লিগের লড়াই খতম?

গিয়োকেরেস

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 February 2026 14:16

দ্য ওয়াল ব্যুরো: মাঝেসাঝে তালভঙ্গ। একটা ম্যাচ হারা, দুটো ম্যাচ ড্র। প্রিমিয়ার লিগে একতরফা নিয়ন্ত্রণ প্রায় ফসকে ফেলেছিল আর্সেনাল। কিন্তু চ্যালেঞ্জার ম্যান সিটিরও ছন্দে না থাকা গানার্সদের হাতে ফের একবার ধরাছোঁয়ার বাইরে বেরনোর চাবি তুলে দিয়েছে। গতকাল এমিরেটস স্টেডিয়ামে সান্ডারল্যান্ডকে হারিয়ে ৯ পয়েন্টের লিড। আজ ম্যান সিটি নামছে লিভারপুলের বিরুদ্ধে। জিততে পারলে ভাল। কিন্তু আর্নে স্লটের ছেলেরা সিটিজেনদের রুখে দিলে নিঃসন্দেহে প্রিমিয়ার লিগের খেতাবজয়ের রেস মাঝপথেই খতম হতে পারে!

ধৈর্যের জয় আর্সেনালের

গতকাল ম্যাচটা সহজ হবে না, সেটা শুরু থেকেই বোঝা গিয়েছিল। সান্ডারল্যান্ড (Sunderland) প্রথমার্ধে রক্ষণে গুছিয়ে আর্সেনালের (Arsenal) ছন্দ ভাঙার চেষ্টা করে। শারীরিক শক্তি আর প্রেসিং দিয়ে বারবার অস্বস্তিতে ফেলেন ব্রায়ান ব্রোব্বি (Brian Brobbey)। একবার তো গোললাইন থেকেই বল ক্লিয়ার করতে হয় কাই হাভার্টজকে (Kai Havertz), ডেভিড রায়ার (David Raya) হাত ফসকে যাওয়ার পর।
কিন্তু এই মরশুমের আর্সেনাল আর আগের মতো তাড়াহুড়ো করে না। ধৈর্য ধরে সুযোগ তৈরি তাদের বড় শক্তি। সেই ধৈর্যের পুরস্কার মার্টিন জুবিমেন্ডির (Martin Zubimendi) গোল। পোস্টে লেগে ঢুকে যাওয়া নিখুঁত শটে ম্যাচের তালা ভাঙেন তিনি। এ মরশুমে লিগে পাঁচ নম্বর গোল—আরও একবার প্রমাণ করলেন মাঝমাঠে তাঁর গুরুত্ব।

দ্বিতীয়ার্ধে ছবি পুরো বদলে দেন বদলি নামা ভিক্টর গিয়োকেরেস (Viktor Gyokeres)। ৬৬ মিনিটে হাভার্টজের বানানো সুযোগে জোরালো ফিনিশ। সংযুক্ত সময়ে গাব্রিয়েল মার্তিনেলির (Gabriel Martinelli) পাসে ফাঁকা জালে বল ঠেলে ম্যাচের তিন নম্বর, নিজের দ্বিতীয় গোল। এই জয় শুধু রণকৌশল নয়, আর্সেনালের মানসিক শক্তিরও স্পষ্ট প্রতিফলন।

এমিরেটস দুর্গ, আর্তেতার নিয়ন্ত্রণ

এই মরশুমে ঘরের মাঠে আর্সেনালের রেকর্ড অবিশ্বাস্য। ১২টি ম্যাচে ৯টি জয়। এমিরেটস স্টেডিয়ামে (Emirates Stadium) ৩২ পয়েন্ট—লিগে কারও চেয়ে কম নয় গানার্সরা। সবচেয়ে বড় কথা, ঘরের মাঠে মাত্র ৮টি গোল খেয়েছেন সালিবারা। এই সংখ্যাই বলে দিচ্ছে, কেন লন্ডনের ক্লাব টেবিলের শীর্ষে বসে।

এদিন দলে ছিলেন না বুকায়ো সাকা (Bukayo Saka), অধিনায়ক মার্টিন ওডেগার্ড (Martin Ødegaard)। তবু মিকেল আর্তেতার (Mikel Arteta) দল একচুল ছন্দ হারায়নি। ডেকলান রাইস (Declan Rice) মাঝমাঠ সামলেছেন নিখুঁতভাবে, হাভার্টজও একাধিকবার গোলের কাছে গিয়ে ফাইনাল পাসে ছাপ ফেলেছেন।

জুবিমেন্ডি চলতি মরশুমে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন। তাঁর ধারাবাহিকতা আর শৃঙ্খলাই আর্সেনালের মেরুদণ্ড। অন্যদিকে, গিয়োকেরেসের ফর্ম ফেরাটা আর্তেতার জন্য বাড়তি স্বস্তি। শেষ আট ম্যাচে ছ’টি গোল—মরশুমের গুরুত্বপূর্ণ সময়ে এই তীক্ষ্মতাই চাইছিলেন সমর্থকরা।

নজর আজ সিটির ম্যাচে

অন্যদিকে গতকালের হার সান্ডারল্যান্ডের মরশুমকে চেনায় না। প্রিমিয়ার লিগে (Premier League) এবছর তারা বড় চমক। প্রথমার্ধে সংগঠিত ফুটবল, আক্রমণে দাপট—সবই ছিল। কিন্তু বেঞ্চের গভীরতা আর অভিজ্ঞতায় আর্সেনাল ধীরে ধীরে রাশ নিজেদের দিকে টেনে নেয়। এই ব্যবধানই শেষমেশ ফলাফল ঠিক করেছে।

এখন সব নজর আজকের ম্যাচে। ম্যানচেস্টার সিটি (Manchester City) বনাম লিভারপুল (Liverpool)। সিটি জিতলে লড়াই বেঁচে থাকবে। কিন্তু যদি আর্নে স্লটের (Arne Slot) দল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ছেলেদের আটকে দেয়, তাহলে ৯ পয়েন্টের লিড মুছে ফেলা কার্যত অসম্ভব।


```