Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চুক্তিভঙ্গের শাস্তি, মোহনবাগানকে ১২.৯ কোটি টাকা ফেরত দিতেই হবে আনোয়ারকে?

আনোয়ার, ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসিকে সম্মিলিতভাবে ১২.৯ কোটি টাকা মোহনবাগানকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চুক্তিভঙ্গের শাস্তি, মোহনবাগানকে ১২.৯ কোটি টাকা ফেরত দিতেই হবে আনোয়ারকে?

মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তন ফুটবলার আনোয়ার আলি

শেষ আপডেট: 10 September 2024 19:20

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর মাত্র দিন তিনেক বাকি। আর এই টুর্নামেন্ট শুরুর আগেই টিম ইন্ডিয়ার তারকা ফুটবলার আনোয়ার আলি চার মাসের জন্য নির্বাসিত হয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছিলেন।

প্রসঙ্গত, মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে চুক্তিভঙ্গ করেছিলেন আনোয়ার। চুক্তি অনুসারে, আরও চার বছর সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে তাঁর খেলার কথা ছিল। কিন্তু, তিনি পার্মানেন্ট ট্রান্সফারের সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমে দিল্লি এফসি-তে তিনি কামব্যাক করেন এবং পরবর্তীকালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন। 

গত মাসে এআইএফএফ প্লেয়ার্স স্টেটাস কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে মোহনবাগানের সঙ্গে অকারণেই আনোয়ার চুক্তিভঙ্গ করেছেন। আইএসএল শিল্ড উইনার আনোয়ারের এই পদক্ষেপকে অনৈতিক বলে উল্লেখ করে।

পাশাপাশি ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি'কেও শাস্তির কোপে পড়তে হয়েছে। দুটো উইন্ডো ট্রান্সফার ব্যান করা হয়েছে। পাশাপাশি আনোয়ার, ইস্টবেঙ্গল এফসি এবং দিল্লি এফসিকে সম্মিলিতভাবে ১২.৯ কোটি টাকা মোহনবাগানকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এবার আনোয়ার আলি এবং ইস্টবেঙ্গলের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ৫১ নম্বর আর্টিকেলে উল্লেখ করা হয়েছে, ২৪ বছর বয়সি এই সেন্টার ব্যাক এআইএফএফ আপিল কমিটির কাছে আবেদন করতে পারবেন। সেখানেই প্লেয়ার্স স্টেটাস কমিটির সিদ্ধান্ত পুনরায় বিচার করা হবে। 

আর্টিকেল ৫১-র চার নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, আপিল কমিটি যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাই চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। সবাইকে তা বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে।

কবে আবারও আনোয়ার আলি খেলতে পারবেন?

আপাতত যা পরিস্থিতি, তাতে আনোয়ার আলি তাঁর চার মাসের নির্বাসন পূরণ করেই ফের মাঠে নামতে পারবেন। তবে শুধুমাত্র নির্বাসনের মেয়াদ পূরণ করলেই হবে না, ১২.৯ কোটি টাকা জরিমানাও দিতে হবে। যতদিন না এই সমস্যার সমাধান হবে, আনোয়ার ততদিন ভারতীয় দলের হয়েও খেলতে পারবেন না।


```