Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রবিতেই লাল-হলুদ জার্সিতে আনোয়ার? প্রথম জয়ের লক্ষ্যে কোমর বাঁধছে ইস্টবেঙ্গল

আনোয়ার বিতর্ক নিয়ে আপনাদের কাছে আর নতুন করে কিছু বলার নেই।

রবিতেই লাল-হলুদ জার্সিতে আনোয়ার? প্রথম জয়ের লক্ষ্যে কোমর বাঁধছে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল জার্সিতে আনোয়ার আলি

শেষ আপডেট: 21 September 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা একেবারে ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্যাচে তারা বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-০ গোলে পরাস্ত হয়েছিল মশালবাহিনী। তবে সেই পরাজয় ভুলে নতুন করে শুরু করতে চান ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা খেলতে নামছে।

ইতিমধ্যে এই ম্যাচ খেলার জন্য কোচি উড়ে গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দল। প্রথম ম্যাচে দলের রক্ষণ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। তবে আশা করা হচ্ছে, কেরালার বিরুদ্ধে সেই সমস্যা কিছুটা হলেও সমাধান হতে পারে। প্লেয়ার স্টেটাস কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত আনোয়ার বিতর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, ততদিন তিনি লাল-হলুদ জার্সিতেই খেলতে পারবেন। ফলে রবিবার কেরালার বিরুদ্ধে আদৌ আনোয়ারকে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে কি না, তা নিয়ে একাধিক জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আনোয়ার বিতর্ক নিয়ে আপনাদের কাছে আর নতুন করে কিছু বলার নেই। ভারতের এই তরুণ ডিফেন্ডার ইতিপূর্বে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন। কিন্তু, সেই চুক্তি ভেঙে আচমকা তিনি ইস্টবেঙ্গলে যোগ দেন। সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আনোয়ার যেভাবে চুক্তি ভেঙেছেন তা একেবারেই অনৈতিক। সেকারণে তাঁকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়। পাশাপাশি আনোয়া, ইস্টবেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি-কে যৌথভাবে মোহনবাগানকে ১২.৯০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়।

ইতিমধ্যে আসরে নামে দিল্লি হাইকোর্ট। ইস্টবেঙ্গল ক্লাবের আবেদনের ভিত্তিতে হাইকোর্ট জানিয়ে দেয়, আনোয়ারের শাস্তির ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ফেডারেশন নয়, হাইকোর্টই গ্রহণ করবে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে লাল-হলুদ জার্সিতে আনোয়ার যদি মাঠে নামেন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।


```