Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

একটি গোলের জন্ম: বাইসাইকেল কিকে মাদ্রিদের দিন মনে করালেন রোনাল্ডো!

অনেক পরে জিদান ওই গোল নিয়ে বলেছিলেন—‘আমাকে অবাক করা কঠিন। কিন্তু সেদিন… আমি কথা হারিয়ে ফেলেছিলাম।’

একটি গোলের জন্ম: বাইসাইকেল কিকে মাদ্রিদের দিন মনে করালেন রোনাল্ডো!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 November 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটা পেছনে ঘুরল। ঘোরাতে বাধ্য করলেন রোনাল্ডো! আল নাসেরের জার্সিতে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে গ্র‍্যাভিটি-কে ভুল প্রমাণ করলেন, নস্যাৎ হল বয়স আর ফর্মের পড়তির সমানুপাতিক অঙ্কও! যত বয়স বাড়ছে, হিসেব ঘুলিয়ে দিচ্ছেন সিআরসেভেন। গতকাল রাতে সুঠাম শরীরটাকে শূন্যে তুলে যেভাবে কিক মারলেন, অভ্রান্তভাবে বল জড়িয়ে গেল জালেতা স্মৃতির পাক খুলে মনে করালো রিয়াল মাদ্রিদের সোনালি অতীত৷ দুর্ধর্ষ জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচেও একই কায়দায় গোল করেছিলেন তিনি। কোচ জিদান স্তম্ভিত! বিপক্ষ সমর্থকরা পর্যন্ত স্ট্যান্ডিং ওভেশন জানান।

কিন্তু কোন কায়দায় ঠিকানা খুঁজে পেয়েছিলেন রোনাল্ডো? নিরীহ, ভাসানো ক্রসকে পাঠিয়ে দেন সঠিক ঠিকানায়? একটু রিওয়াইন্ড করা যাক!

ফুটবলে অনেক গোল আসে মুহূর্তের ঝলকেকিন্তু কিছু গোলের বিল্ড আপে পুরো দৃশ্যপটে ছড়িয়ে থাকে একাধিক ভুল, হঠাৎ পাওয়া সুযোগ আর অতিমানবীয় দক্ষতা! রোনাল্ডোর জুভেন্তাসম্যাচের বাইসাইকেল কিক সেই গোত্রের মাস্টারপিস। বাহাদুরির প্রদর্শনী নয়, বদলে ফুটবল-জিনিয়াসের নিখুঁত উপস্থাপনাফ্রেমবাইফ্রেম বিশ্লেষণে যেখানে দেখানো যায়, ছোট ছোট মুহূর্ত ঘেঁষাঘেঁষি করেই গড়ে তুলেছিল সেই আইকনিক গোল।

যদিও শুরুতে কোনও ইঙ্গিতমাত্র ছিল না। মার্সেলোর লম্বা পাস ঠিকমতো পৌঁছয়নি। বলটা ভিজে ঘাসে ছুটে গিয়েছিল জুভেন্তাস বক্সের দিকে। জর্জিও চেয়েলিনি আর জিয়ানলুইজি বুফন—রক্ষণে অভিজ্ঞ মহারথীশুরুতে সবকিছু নিয়ন্ত্রণে রেখেছিলেন। ভিজে টার্ফ, ধীরগতির বলএমন পরিস্থিতি হাজারবার সামলেছেন। হয় চিয়েলিনি বল আকাশে পাঠাবেন, নয়তো ঢাল হয়ে বুফনকে তুলে নিতে বলবেন। সহজ অঙ্ক।

কিন্তু ডিফেন্সে দুই তারকার কমিউনিকেশন গুবলেট পাকাল। চিয়েলিনি ঠিক সময়ে ক্লিয়ার করতে পারলেন না। বলটাকে সাইডলাইনে ঠেলে দিতে গিয়েও যথেষ্ট দূরে পাঠাতে ব্যর্থ। গোলকিপারের হাতও পুরোপুরি বলের কাছাকাছি পৌঁছয়নিমুহূর্তে তৈরি হল ‘নোম্যানসল্যান্ড’। আর সেই এলোমেলো অবস্থায় ফাঁকা জমিতে ঢুকে পড়লেন রোনাল্ডো।

অবারিত দ্বারে সিআরসেভেনকে ডেকে আনা আত্মহননের সামিল। বয়স যাই হোক, স্পিড কমে যাক… গোলের গন্ধ পেলেই তাঁর শরীরের প্রতিটি পেশি অফিসে রিপোর্ট করে। সুযোগ বুঝেই তিনি ডিফেন্স ভেদ করে ঢুকলেন, পেছনে ফেলে দিলেন দু’জন ডিফেন্ডারকে। লুকাস ভ্যাসকেজকে ছোট্ট পাস বাড়ালেন। তাঁর শটটা ছিল ঝাঁঝালো আর দ্রুতযা বুফন উড়ন্ত ভঙ্গিতে ঠেকালেন। কিন্তু এই সেভ চূড়ান্ত নয়, ছিল ‘বিগিনিং অফ দ্য বিগিনিং’! 

রিবাউন্ড যেতেই বল ড্যানি কার্ভাহালের কাছে। জুভেন্তাস বক্স ভর্তি ডিফেন্ডার। মোট ছ’জন। মাদ্রিদের আক্রমণকারী তিন। অঙ্ক বলছিলএটা বিপক্ষের বল। সহজেই ক্লিয়ার হবে। কিন্তু ফুটবল শুধু অঙ্ক নয়পজিশনিংয়ের শিল্প। যার ম্যাজিশিয়ান রোনাল্ডো। সেদিন দেখালেন মাইক্রোমুভমেন্টের জাদু। বুফনের সেভের পর তিনি এমন জায়গায় দাঁড়ালেন যেখানে ডিফেন্ডাররা অনুসরণ করতেই ভুলে গেল! বারজাগলি আর ডি সিগলিও—দু’জন খেয়ালটুকু করলেন না, যে ৭ নম্বর জার্সিধারী ঠিক পেছনেই দাঁড়িয়ে উড়ানের আগে শ্বাস টানছেন… অতর্কিত হানা দিতে প্রস্তুত বাঘের মতো! এক সেকেন্ডের ভুল মানেই মৃত্যু।

কার্ভাহাল ব্যাকপোস্টে ক্রস তুলতে পারতেন। দিলে হয়তো পুরো অ্যাকশনটাই ম্লান হয়ে যেত। ভাগ্য সুপ্রসন্ন—তিনি তুললেন পেনাল্টিস্পটেযেখানে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন রোনাল্ডো, তৈরি পায়ের প্রতিটি পেশি!

পরের দৃশ্যটা ফুটবল ইতিহাসের যাদুঘরে তোলা। ডি সিগলিও এগোতে চাইলেন, কিন্তু দেরি হয়ে গেল। বারজাগলি আর রোনাল্ডো জায়গা বদলালেন। সিআরসেভেনের শরীর আকাশে উঠল… সময় থমকাল… আর শূন্যে ঝুলে থাকা মুহূর্তে ভল্ট মেরে তিনি পা ঘুরিয়ে দিলেনগ্রহের সমস্ত জাগতিক হিসেবকে অস্বীকার করে!

এক সেকেন্ড। এক আঘাত। এক অতল সৌন্দর্য। জালে বল জড়াল। ক্ষণিকের নীরবতা, পলকে বিস্ফোরণ। বুফন দাঁড়িয়ে রইলেন স্তম্ভিতযেন বলছেন, ‘আমি আর কী-ইবা করতে পারতাম?’ বারজাগলি দু’হাত তুলে মেনে নিলেন: ‘এই গোল থামানো যায় না!’ মাদ্রিদের ইস্কোর দু’হাত মাথায়নিপাট অবিশ্বাস। আর স্ট্যান্ডের জুভেন্তাস সমর্থকেরা? তাঁরা উঠে দাঁড়ান, জানান কুর্নিশএমন অতিমানবের বিরুদ্ধে লড়া যায় না। ফ্ল্যাগ, ড্রাম, জার্সিসব ভুলে সমাদর অপ্রতিরোধ্য প্রতিপক্ষকে… ফুটবলের সৌন্দর্যকে।

অনেক পরে জিদান ওই গোল নিয়ে বলেছিলেন‘আমাকে অবাক করা কঠিন। কিন্তু সেদিন… আমি কথা হারিয়ে ফেলেছিলাম।


```