Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

চিপস নয়, এবার খেলা জমবে মোমোয়! আইপিএল মরসুমে নতুন চমক দিল ‘ওয়াও মোমো’

‘ওয়াও! মোমো’ শুরু করল ‘ইন্ডিয়ান মোমো লিগ’ ক্যাম্পেইন, থাকছে লাইভ মোমো স্কোরবোর্ড ও ম্যাচের টিকিট জেতার সুযোগ।

চিপস নয়, এবার খেলা জমবে মোমোয়! আইপিএল মরসুমে নতুন চমক দিল ‘ওয়াও মোমো’

‘ওয়াও! মোমো’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 April 2026 16:37

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মরসুমকে আরও জমজমাট করে তুলতে অভিনব এক উদ্যোগ নিল জনপ্রিয় ফুড চেইন ‘ওয়াও! মোমো’ (Wow! Momo)। গত ৩০ মার্চ থেকে তারা শুরু করেছে সর্বভারতীয় ক্যাম্পেইন ‘ইন্ডিয়ান মোমো লিগ’ (IML)। এই উদ্যোগের আসল উদ্দেশ্য হল ক্রিকেটের উত্তেজনাকে কাজে লাগানো। যাতে মানুষ খেলা দেখার সময় পপকর্ন বা চিপসের বদলে মোমো খাওয়াটাকেই নিয়ম বা অভ্যেস বানিয়ে ফেলে।

কলকাতা-সহ দেশের প্রধান ৬টি শহরের জন্য প্রাকৃতিক রঙে তৈরি বিশেষ মোমো ভ্যারিয়েন্ট আনা হয়েছে। প্রতিটি শহরের নিজস্ব আবেগকে তুলে ধরতেই এই রঙের ছোঁয়া। ক্রিকেট প্রেমীদের জন্য থাকছে বিশেষ কম্বো প্যাক। এই কম্বো অর্ডার করলে থাকছে সরাসরি স্টেডিয়ামে গিয়ে ম্যাচের টিকিট জেতার সুবর্ণ সুযোগ।

কোন শহরে কত অর্ডার হচ্ছে, তা রিয়েল-টাইমে ট্র্যাক করার জন্য থাকছে ‘লাইভ মোমো স্কোরবোর্ড’। এর মাধ্যমে শহরভিত্তিক ফ্যানদের মধ্যে লড়াই ও উত্তেজনা আরও বাড়বে।

বর্তমানে ভারতের ৮০টিরও বেশি শহরে ‘ওয়াও! মোমো’-র ৮০০-র বেশি আউটলেট রয়েছে। সংস্থার লক্ষ্য হলো, এই আইএমএল (IML) উদ্যোগের মাধ্যমে ডাইন-ইন এবং হোম ডেলিভারি, উভয় ক্ষেত্রেই গ্রাহকদের অর্ডার সংখ্যা এবং চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। 


```