Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

স্বাদ আর গুণমানে সেরা! ভোজনরসিকদের জন্য নিউ মার্কেটে এবার ‘কেকস’-এর নতুন দোকান

কলকাতার নিউ মার্কেটে জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড Cakes-এর নতুন আউটলেট উদ্বোধন। উপস্থিত ছিলেন অভিনেত্রী সঙ্গীতা সিনহা।

স্বাদ আর গুণমানে সেরা! ভোজনরসিকদের জন্য নিউ মার্কেটে এবার ‘কেকস’-এর নতুন দোকান

‘কেকস’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 April 2026 14:47

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেটে ধুমধাম করে যাত্রা শুরু করল শহরের অন্যতম জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড ‘কেকস’ (Cakes)। গত ২৭ মার্চ, ২০২৬ তারিখে জওহরলাল নেহরু রোডের নিউ এম্পায়ার সিনেমার ঠিক বিপরীতে এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক সঙ্গীতা সিনহা। তাঁর সঙ্গে অনুষ্ঠানে গিয়েছিলেন কলকাতার দুই প্রখ্যাত মডেল। ফিতে কেটে এবং কেক ভাগ করে নেওয়ার মাধ্যমে তাঁরা এই নতুন আউটলেটের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে সঙ্গীতা সিনহা ব্র্যান্ডটির খাবারের গুণমান এবং নতুন পদের প্রশংসা করেন।

গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ‘কেকস’ তাদের মেনুতে নিয়ে এসেছে এক অভিনব বৈচিত্র্য। প্যাটি সেগমেন্টে তারা লঞ্চ করেছে ‘ফিশ ক্রোয়াসাঁ’ (Fish Croissant) এবং স্যান্ডউইচ প্রেমীদের জন্য নিয়ে এসেছে ‘চিকেন ক্রোয়াসাঁ স্যান্ডউইচ’।

এই নতুন স্বাদের পাশাপাশি স্টোরে পাওয়া যাবে কর্ন পাফ, চিকেন টিক্কা প্যাটি, মাটন প্যাটি, চিকেন কুইশ এবং ভেজ ও চিকেন গ্রিলড স্যান্ডউইচের মতো সব জনপ্রিয় পদ। মিষ্টির রসনাতৃপ্তিতে থাকছে নুগেট স্লাইস, লেমন টার্ট, চকোলেট বোট, পিরামিড এবং এগলেস স্পেশাল চকোলেটের মতো জিভে জল আনা পেস্ট্রি ও কেক।

খাবারের গুণমান এবং নতুন ধরনের স্বাদ দেওয়ার বিষয়ে ‘কেকস’ সবসময়ই যত্নশীল। আশা করা যাচ্ছে, নিউ মার্কেটের এই নতুন দোকানটি সাধারণ মানুষ ও ভোজনরসিকদের জন্য উন্নত মানের এবং আভিজাত্যপূর্ণ খাবারের একটি চমৎকার ঠিকানা হয়ে উঠবে।


```