Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

শহর মাতানোর আগে কলকাতার স্ট্রিট ফুড চেখে দেখলেন করণ অউজলা, পৌঁছে গেলেন বিখ্যাত সব দোকানে

কনসার্টের আগে কলকাতার স্ট্রিট ফুডে মজলেন করণ অউজলা, ঘুরলেন শহরের বিখ্যাত দোকানে। সিঙাড়া থেকে রসগোল্লা— খাবারের সফরেই নজর কাড়লেন জনপ্রিয় গায়ক।

শহর মাতানোর আগে কলকাতার স্ট্রিট ফুড চেখে দেখলেন করণ অউজলা, পৌঁছে গেলেন বিখ্যাত সব দোকানে

করণ অউজলা

গার্গী দাস

শেষ আপডেট: 2 April 2026 12:53

দ্য ওয়াল ব্যুরো: বাঙালি মানেই পেটুক প্রজাতির অংশ আর কলকাতা মানেই স্ট্রিট ফুডের পীঠস্থান। সেই শহরে কনসার্টে এসে খাবার চেখে দেখবেন না, তা কখনও হয়! কোনও ভুল না করে তাই কলকাতায় পা দিয়েই বিভিন্ন খাবার চেখে দেখলেন করণ অউজলা (Karan Aujla)। ৩ এপ্রিল, শুক্রবার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে (Aquatica Ground) পারফরম্যান্সের আগে তাঁর ‘ফুডি’ সফর এখন শহরে চর্চার কেন্দ্রে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া তাঁর পি-পপ কালচার ইন্ডিয়া ট্যুরের (P-Pop Culture India Tour) মাঝে কলকাতায় পৌঁছে সোজা নেমে পড়েন স্ট্রিট ফুড (Street Food) অভিযানে। ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করা ‘কলকাতা ডায়েরি’ (Kolkata Diaries)-তে স্পষ্ট, এটা নিছক সেলিব্রিটি ভিজিট নয়, একেবারে জমাটি খাদ্য সফরও।

প্রথম গন্তব্য ছিল মল্লিক বাজারের (Mullick Bazar) বিখ্যাত অরুণ টি স্টল (Arun Tea Stall)। সেখানেই গাড়ির বোনেটে বসেই গরম, মুচমুচে সিঙাড়া (Samosa) খেতে দেখা যায় তাঁকে। এরপর আসে স্টলের জনপ্রিয় ‘ক্যাপুচিনো চা’ (Cappuccino Chai)। ছোট মাটির ভাঁড়ে (Earthen Cup) ঢালা সেই চায়ের উপর জাফরান (Saffron) ছড়ানো, আর উপরে ঘন ফেনার স্তর, সব মিলিয়ে যেন আলাদা অভিজ্ঞতা।

খাবারের ফাঁকেই জমে ওঠে ছোটখাটো মিট-অ্যান্ড-গ্রিট (Meet-and-Greet)। রাস্তাতে ভিড় জমান অনুরাগীরা। সেলফি (Selfie), অটোগ্রাফ (Autograph)— সবেতেই হাসিমুখে সাড়া দেন।

তবে এখানেই শেষ নয়। এরপর তিনি পৌঁছে যান শহরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকে (Balaram Mullick & Radharaman Mullick)। সেখানে বাঙালির প্রিয় রসগোল্লা (Rasgulla) চেখে দেখেন। পোস্টে লেখেন, “আমি তো বিন্দাস। ৩ এপ্রিলের জন্য তৈরি তো কলকাতা?”

এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড়। কেউ লিখেছেন, “যেদিন বাড়ি থেকে বেরোলাম না, সেদিনই অউজলা শহর ঘুরে বেড়াল!” আবার কেউ মজা করে বলেছেন, “ফুচকা খেতে খেতে হঠাৎ দেখা হয়ে যাক না!” অনেকেই অবাক, এত কাছে থেকেও খবরই পাননি।

কলকাতা পর্বের পর তাঁর জয়পুর (Jaipur) ও লখনউতে (Lucknow) শো রয়েছে। ১৪ এপ্রিল লুধিয়ানাতে শেষ হবে ভারত সফর।


```