Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রসগোল্লা দিবসেই ডায়াবেটিস নিয়ে চিন্তা বাঙালির! এদিন যে তারও...

১৪ নভেম্বর মানেই শিশু দিবস, এটা আমরা সবাই জানি। কিন্তু একই দিনে যে আরও দু’টি বিশেষ দিবসও রয়েছে, সেটা অনেকেরই অজানা! একদিকে রসগোল্লা দিবস, অন্যদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস।

রসগোল্লা দিবসেই ডায়াবেটিস নিয়ে চিন্তা বাঙালির! এদিন যে তারও...

রসগোল্লা দিবস

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 November 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: ১৪ নভেম্বর মানেই শিশু দিবস, এটা আমরা সবাই জানি। কিন্তু একই দিনে যে আরও দু’টি বিশেষ দিবসও রয়েছে, সেটা অনেকেরই অজানা! একদিকে রসগোল্লা দিবস, অন্যদিকে বিশ্ব ডায়াবেটিস দিবস। অর্থাৎ একদিকে ডাক্তারবাবু বলছেন “চিনি কম খান”, আর অন্যদিকে বাংলার মিষ্টিদোকানগুলো বলছে “আরে আজ রসগোল্লা না খেলে হয় নাকি!”

কেন ১৪ নভেম্বর রসগোল্লা দিবস?

রসগোল্লার সত্ত্ব কার? বাংলা না উড়িষ্যার? সেই নিয়ে লড়াই তো দীর্ঘদিনের। দুই রাজ্যই এতদিন রসগোল্লাকে তার রাজ্যের নিজস্ব মিষ্টি বলে দাবি করে এসেছে। কোথাও ইতিহাস, কোথাও আদিখ্যেতা, কোথাও গর্ব। কিন্তু শেষ পর্যন্ত জিআই স্বীকৃতি পায় বাংলা এই মিষ্টি। তাই এই দিনটিকে শুধুই ‘শিশু দিবস’ বা ‘ডায়াবেটিস ডে’ নয়, বাঙালি মনে রাখে ‘রসগোল্লা দিবস’ হিসেবেও।

হরেক স্বাদের রসগোল্লায় মজেছে কলকাতা

আজও মিষ্টির দোকানগুলিতে তাই ভিড় চোখে পড়ার মতো। জয়নগর হোক, বা দক্ষিণ বারাসত, প্রতিটি মিষ্টির দোকানই সেজেছে অভিনব স্বাদের রসগোল্লায়। সাদা রসগোল্লার পাশাপাশি দোকানের তাক দখল করেছে পেস্তা, কমলা, ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, ব্লুবেরি, কেশর, গন্ধরাজ, বাটারস্কচ, আনারস, আম, চকোলেট, গুড়—এমনকি কাঁচালঙ্কা আর পুদিনার সুগন্ধ মেশানো রসগোল্লাও।

ক্রেতার উৎসাহও চোখে পড়ার মতো। সারা বছর মেলে রসগোল্লা, কিন্তু এই দিনে যেন তার আলাদা আদর। কোথাও মিষ্টিমুখ করানোর বিনামূল্যে ব্যবস্থা, কোথাও আবার বিশেষ ‘রসগোল্লা ফেস্টিভ্যাল’-এর আয়োজন।

জন্মের পর প্রথম মিষ্টিমুখে যেমন থাকে রসগোল্লা, তেমনই শেষযাত্রায় ঘরে ফেরার পরও হাতে দেওয়া হয় এই তুলতুলে ছানার গোল্লা। জন্ম-মৃত্যুর চক্রের মধ্যেও তাই রসগোল্লা বাঙালির সঙ্গী।


```