Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রোববার দুপুরে বানিয়ে ফেলুন লটে মাছের এই রেসিপি, মাংস ফেলে খাবে সকলে

ছুটির দুপুরে যদি মাংস খেতে আর ইচ্ছে না করে তাহলে বানিয়ে ফেলতে পারেন লটে মাছের এই নতুন পদ। 

রোববার দুপুরে বানিয়ে ফেলুন লটে মাছের এই রেসিপি, মাংস ফেলে খাবে সকলে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 15 March 2025 20:25

দ্য ওয়াল ব্যুরো: লটে মাছ মানেই বাঙালি বাড়িতে হয় ঝাল, নয় বরা, আর নাহয় ঝুরো। অনেকে আবার ভেজে ভর্তা করে থাকেন অর্থাৎ বেটে নেন ভাল করে। লটে মাছের এই সব পদ কম-বেশি সকলেরই খাওয়া। এবার এই মাছের নতুন রেসিপি নিয়ে হাজির হল দ্য ওয়াল। শুক্রবার দোলে মাংস খাওয়া হয়েছে। আগামীকাল রবিবার। ছুটির দুপুরে যদি মাংস খেতে আর ইচ্ছে না করে তাহলে বানিয়ে ফেলতে পারেন লটে মাছের এই নতুন পদ। 

লটে মাছের ভাপা। বানাতে বেশি ঝক্কি নেই। লাগেও কম উপকরণ। 

৫০০ গ্রাম লটে মাছ নিলে তার জন্য ২০০ গ্রাম পিঁয়াজ বাটা লাগবে। আদা বাটা লাগবে ২৫ গ্রাম। শুকনো লঙ্কা গুঁড়ো ১-২ চামচ। ৪টি কাঁচালঙ্কা কুচি। ১ চা চামচ হলুদ গুঁড়ো। ১০০ গ্রাম তেল ও ১টি গোটা রসুন লাগবে। 

প্রথমে লটে মাছ ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। একটি মুখবন্ধ পাত্রে মাছের টুকরোগুলো রেখে তাতে সমস্ত মশলা, নুন ও তেল দিয়ে ভালভাবে মাখিয়ে নিতে হবে। এবার পাত্রটি ভালভাবে ঢেকে প্রেশার কুকারের ভেতরে রেখে দিতে হবে।

কুকারে আগে থেকেই এক কাপ জল দিয়ে রাখতে হবে। তারপর মাঝারি আঁচে বসিয়ে দুটো সিটি দিয়ে দিতে হবে। কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে পরিবেশন করা যাবে। গরম ভাতের সঙ্গে এমন লটে মাছ খেতে দুর্দান্ত লাগবে। 


```