Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বের সেরা ‘চিজ ডেজার্ট’-এর তালিকায় ভারতের এই মিষ্টি, গর্বিত বাংলার প্রতিবেশী রাজ্য

ওড়িশার ঐতিহ্যবাহী মিষ্টি ছেনা পোড়া জায়গা করে নিল বিশ্বের সেরা ‘চিজ ডেজার্ট’-এর তালিকায়। TasteAtlas প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ১২ নম্বরে রয়েছে এই জনপ্রিয় মিষ্টি।

বিশ্বের সেরা ‘চিজ ডেজার্ট’-এর তালিকায় ভারতের এই মিষ্টি, গর্বিত বাংলার প্রতিবেশী রাজ্য

ছেনা পোড়া

গার্গী দাস

শেষ আপডেট: 4 October 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সেরা চিজ ডেসার্টের তালিকায় দেশের জনপ্রিয় মিষ্টি। প্রথম ১০-এ নাম না থাকলেও টেস্ট অ্যাটলাসের তালিকায় নাম থাকায় উচ্ছ্বসিত সকলে। কোন মিষ্টি এমন বিশ্বসেরা হল?

বিভিন্ন রিপোর্ট ও টেস্টঅ্যাটলাসের তথ্য বলছে, প্রতিবেশী অর্থাৎ ওড়িশার 'ছানা পোড়া' এই আন্তর্জাতিক ফুড প্ল্যাটফর্মের করা লিস্টে ১২ নম্বরে জায়গা করে নিয়েছে। ইউরোপ, এশিয়া ও অন্যান্য দেশের নানা বিখ্যাত চিজ–ভিত্তিক ডেজার্টের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে এই ভারতীয় মিষ্টি।

‘ছেনা পোড়া’ শব্দের আক্ষরিক অর্থই হল ‘পোড়া ছানা’। নামের মতোই এর স্বাদ ও তৈরির পদ্ধতিও ভীষণ অনন্য। টাটকা ছানা, চিনি, সামান্য চালের গুঁড়ো, এলাচ, কাজু–কিশমিশ মিশিয়ে বানানো হয় এই মিষ্টি। কলাপাতায় মুড়ে, ঘি মাখানো পাত্রে দিয়ে ধীরে ধীরে বেক করা হয়। এর ফলে উপরের অংশে তৈরি হয় সোনালি–বাদামি রঙের ক্যারামেলাইজড স্তর, ভেতরে থাকে নরম, স্যাঁতসেঁতে আর স্পঞ্জি টেক্সচার। হালকা স্মোকি ফ্লেভারই আলাদা করে দেয় ছেনা পোড়াকে। ঠান্ডা হলে টুকরো কেটে পরিবেশন করা হয় এই মিষ্টি, যা খাওয়া যায় যে কোনও ভোজ বা বিশেষ অনুষ্ঠানে।

ছেনা পোড়ার আবিষ্কারও বেশ চমকপ্রদ। ১৯৪৭ সালে ওড়িশার নায়াগড় জেলার দাশপল্লায় এক মিষ্টি প্রস্তুতকারক সুদর্শন সাহু না কি ভুলে এক রাত ধরে ওভেনে ফেলে রেখেছিলেন ছানা আর চিনির মিশ্রণ। সকালে দেখা গেল, মিষ্টি গেছে পুড়ে। কিন্তু খেতে হয়েছে একদম অন্যরকম। সেই পোড়া মিষ্টিই বিক্রি করতে শুরু করলেন, জনপ্রিয় হল রাতারাতি।

ছেনা পোড়া ছাড়াও ওড়িশার আরও অনেক বিখ্যাত মিষ্টি রয়েছে, যেমন রসগোল্লা, ছেনা গজা, মান্দা পিঠা- এগুলিও সমানভাবে জনপ্রিয়।

বিশ্বের সেরা চিজ ডেজার্টের শীর্ষ ১৫-র তালিকা

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে পোল্যান্ডের সেরনিক, দ্বিতীয় স্থানে মিশরের কুনাফা, তৃতীয় স্থানে স্পেনের বাস্ক চিজকেক। এরপর রয়েছে গ্রিসের মিলোপিতা, আমেরিকার নিউ ইয়র্ক চিজকেক, জাপানি চিজকেক সহ একাধিক জনপ্রিয় ডেজার্ট। আর ১২ নম্বরে উজ্জ্বল ভারতের প্রতিনিধি- ছেনা পোড়া।
 


```