Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

নারীহৃদয়ে রাজ করেন শাহরুখ, তাঁর মনে কাড়ে কোন কফিশপ? স্বাদ নিয়ে দেখতে চাইলে, রইল ঠিকানা

কফির সেই স্বাদ আজও ভুলতে পারেননি বলিউডের বাদশা শাহরুখ খান। কোথায় গেলে খুঁজে পাবেন শাহরুখের প্রিয় এই কফিশপ?

নারীহৃদয়ে রাজ করেন শাহরুখ, তাঁর মনে কাড়ে কোন কফিশপ? স্বাদ নিয়ে দেখতে চাইলে, রইল ঠিকানা

রইল শাহরুখ খানের প্রিয় কফিশপের ঠিকানা

শেষ আপডেট: 29 March 2025 16:28

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি তাঁর প্রাণের শহর। মুম্বইতে বাস করলেও মন পড়ে থাকে দিল্লিতে (Delhi) কাটানো সময়ের দিকে। ছোটবেলা পেরিয়ে কলেজজীবন, সবই সেখানে। অলিগলি আর দোকানপাট সবই চেনা। বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া-আড্ডা তাঁর আজও প্রিয়, আর প্রিয় দিল্লির কনৌট প্লেসের (Connaught place) ডি’পল-এর (DePaul coffeeshop) কফি। স্কুলে পড়াকালীন তিনি বহুবার গেছেন সেখানে, আয়েশ করে স্বাদ নিয়েছেন কফির। সেই স্বাদ আজও ভুলতে পারেননি বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)।

একবার এক টিভি সাক্ষাৎকারে উঠে এসেছিল তাঁর ছোটবেলার কথা। কথাপ্রসঙ্গে এসেছিল কফির (coffee) কথাও। পলকে স্মৃতিতে ডুব দিয়েছিলেন কিং খান, যেন ফিরে গেছেন ছোটবেলায়।

৭২ বছর ধরে দিল্লির কনৌট প্লেসে গর্বের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ডি’পল কফিশপ (DePaul coffeeshop)। এক সাক্ষাৎকারে ডি’পল কফিশপের মালকিন অশ্বিনী কাথপালিয়া জানালেন তাঁদের বিখ্যাত কোল্ড কফির (Cold coffee) সঙ্গে জুড়ে থাকা নানা কথা। স্কুল-কলেজজীবনে তাঁদের কফিশপে প্রায়ই আসতেন শাহরুখ খান। টেলিভিশন সিরিয়াল ‘ফৌজি’তে কাজ করার সময়ও তাঁর প্রিয় ঠিকানা ছিল ডি’পল। সেখানে এলে একই ধরনের কফি অর্ডার করতেন তিনি।

আপ্লুত অশ্বিনী সৌজন্যের হাত বাড়িয়ে দিয়ে শাহরুখের প্রতি অনুরোধ জানান, ‘শাহরুখ যখন চাইবেন, আমাদের কফি পাবেন। তিনি শুধু আমাদের ফোনে জানালেই হবে, আমরা দিল্লি থেকে মুম্বইতে তাঁর বাড়িতে কফি পাঠানোর ব্যবস্থা করব।’ তিনি আরও যোগ করেন, ‘শাহরুখ খান আজ যে শিখরে পৌঁছেছেন, আমরা গর্বিত তাঁকে নিয়ে। আমরা সবসময় চাইব তিনি এইভাবেই এগিয়ে চলুন।’

কোথায় গেলে খুঁজে পাবেন শাহরুখের (Shah Rukh Khan) প্রিয় এই কফিশপ (coffeeshop)?

২২ জনপথ ভবনে আসলেই দেখতে পাবেন ডি’পল কফিশপ (DePaul coffeeshop)। কাছের মেট্রো স্টেশন জনপত। সকাল ৯:৩০ থেকে রাত ৯:৩০-এর মধ্যে একবার গিয়ে চেখে দেখতেই পারেন কিং খানের (King Khan) প্রিয় এই কফি।


```