এলপিজি সংকটে রান্নাঘরে বাড়ছে অনিশ্চয়তা, দেরি হচ্ছে সিলিন্ডার সরবরাহে। গ্যাস ছাড়াই কয়েক মিনিটে বানানো যায় এমন ২০টি দেশি ‘নো-ফ্লেম’ খাবারেই মিলতে পারে সমাধান।

স্যালাড
শেষ আপডেট: 14 March 2026 15:36
দ্য ওয়াল ব্যুরো: দেশের নানা প্রান্তে ধীরে ধীরে বাড়ছে এলপিজি (LPG) সঙ্কট। ফলে বহু পরিবারের রান্নাঘরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কখন সিলিন্ডার (Cylinder) আসবে, আদৌ গ্যাস থাকবে কি না—এই দুশ্চিন্তায় নিত্যদিনের রান্না প্রায় থমকে যাওয়ার জোগাড়।
কিন্তু সমস্যার মাঝেই পথ খুঁজে নিচ্ছেন মানুষ। উনুন (Gas Stove) বন্ধ থাকলেও পেট তো থেমে থাকে না। তাই অনেকেই এখন ভরসা করছেন ‘নো-ফ্লেম’ (No-Flame) বা আগুন ছাড়াই তৈরি করা যায় এমন নানা খাবারে।
এই পরিস্থিতিতে সামনে এসেছে এমন ২০টি দেশি পদ (Desi Dishes), যা একেবারেই রান্না ছাড়াই কয়েক মিনিটে তৈরি করা যায়।
তার মধ্যে অন্যতম স্প্রাউটস চাট (Sprouts Chaat)। অঙ্কুরিত ছোলা-মটরের সঙ্গে পেঁয়াজ, টমেটো, লেবুর রস, ধনেপাতা ও চাট মশলা (Chaat Masala) মিশিয়ে সহজেই বানানো যায় এই স্বাস্থ্যকর স্ন্যাকস।
একইভাবে জনপ্রিয় ভেলপুরি (Bhel Puri)। মুড়ি বা পাফড রাইসের (Puffed Rice) সঙ্গে পেঁয়াজ, টমেটো, চাটনি (Chutney) এবং ঝুরিভাজা (Sev) মিশিয়ে তৈরি হয় এই চটজলদি খাবার।
ফুচকা ভক্তদের জন্য রয়েছে সেভ পুরি (Sev Puri) ও দই ফুচকা (Dahi Puri)। খাস্তা পুরির মধ্যে আলু, চাটনি, দই ও সেভ দিয়ে তৈরি এই স্ন্যাকস মুহূর্তেই পেট ভরায়।
হালকা ও স্বাস্থ্যকর খাবারের তালিকায় রয়েছে ফ্রুট চাট (Fruit Chaat)। বিভিন্ন ফল কেটে তার উপর চাট মশলা ও লেবুর রস ছড়ালেই তৈরি টকঝাল স্বাদের পদ।
যদি ফ্রিজে আগের দিনের ভাত থাকে, তাহলে সহজেই বানানো যায় দই ভাত (Curd Rice)। ভাতের সঙ্গে দই ও সামান্য নুন মিশিয়েই তৈরি হয়ে যায় আরামদায়ক খাবার।
এ ছাড়াও রয়েছে দই চিড়ে (Dahi Poha) এবং লেবু দিয়ে চিড়ের পোলাও (Lemon Poha)। সামান্য ধুয়ে নেওয়া চিড়ে দই, লেবুর রস, বাদাম ও মশলার সঙ্গে মিশিয়েই খাওয়া যায়।
স্বাস্থ্যকর বিকল্প হিসেবে রয়েছে মুগ ডাল কোসাম্বরি (Moong Dal Kosambari)। ভেজানো মুগ ডালের সঙ্গে শসা, নারকেল ও লেবুর রস মিশিয়ে তৈরি করা যেতে পারে দক্ষিণ ভারতীয় এই স্যালাড (South Indian Salad)।
চানা চাট (Chana Chaat), কাকড়ি রায়তা (Cucumber Raita), বোঁদে রায়তা (Boondi Raita), কাচুম্বর স্যালাড (Kachumber Salad) ও পিনাট স্যালাডও (Peanut Salad) রান্না ছাড়াই তৈরি করা যায়।
হালকা খাবারের মধ্যে রয়েছে কার্ড স্যান্ডউইচ (Curd Sandwich), গ্রিন চাটনি স্যান্ডউইচ (Green Chutney Sandwich) এবং পনির ভুরজি স্যান্ডউইচ (Paneer Bhurji Sandwich)। অন্যদিকে রয়েছে লস্যি (Lassi) ও মশলা ছাছ (Masala Chaas)।
সব মিলিয়ে পরিস্থিতি স্পষ্ট—গ্যাসের সঙ্কট থাকলেও ভারতীয় রান্নাঘরের উদ্ভাবনী শক্তি থেমে নেই। আগুন না জ্বালিয়েও স্বাদ আর পেট—দুটোই বাঁচানোর রাস্তা খুঁজে নিচ্ছেন মানুষ।