Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআই

মাত্র ৯৯ টাকায় কব্জি ডুবিয়ে খাওয়া! বৈশাখের উপহার নিয়ে হাজির 'মানি স্কোয়ার' মল

বৈশাখী ব্লাস্ট ২০২৬ উপলক্ষে কলকাতার মানি স্কোয়ার মলে ‘ম্যাজিক অফ ৯৯’ অফার।

মাত্র ৯৯ টাকায় কব্জি ডুবিয়ে খাওয়া! বৈশাখের উপহার নিয়ে হাজির 'মানি স্কোয়ার' মল

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 April 2026 13:08

দ্য ওয়াল ব্যুরো: বৈশাখী মানেই বাঙালির উৎসব আর উদযাপনের নতুন মরসুম। সেই উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলতে কলকাতার বিখ্যাত শপিং মল 'মানি স্কোয়ার' নিয়ে এল তাদের জনপ্রিয় ইভেন্ট ‘বৈশাখী ব্লাস্ট ২০২৬’। আগামী ৮ই এপ্রিল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত আট দিনব্যাপী এই উৎসব চলবে, যেখানে কেনাকাটা থেকে শুরু করে খাওয়া-দাওয়া আর বিনোদনের সব ব্যবস্থাই থাকছে এক ছাদের তলায়।

এ বছর ‘বৈশাখী ব্লাস্ট’-এর ১৮তম সংস্করণ। এই বিশেষ আয়োজন উপলক্ষে ৩রা এপ্রিল একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। মানি গ্রুপের ডিরেক্টর সুদর্শনা গাঙ্গুলি জানান, প্রতি বছরের মতো এবারও দর্শকদের জন্য বিশেষ কিছু চমক রাখা হয়েছে। কেনাকাটা এবং বিনোদনের পাশাপাশি এবার ভোজনরসিকদের জন্য থাকছে দারুণ সুসংবাদ।

এবারের উৎসবের প্রধান আকর্ষণ হল ‘ম্যাজিক অফ ৯৯’। ৮ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত (রবিবার বাদে) মলের ফুড কোর্টে বিভিন্ন সুস্বাদু পদ পাওয়া যাবে মাত্র ৯৯ টাকায়। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অফার চলবে। ফলে সাধ্যের মধ্যে পছন্দের খাবার চেখে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

উৎসবের দিনগুলোতে মলের পরিবেশকে জমজমাট রাখতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্পিতা দাস, সৃজিত দাস, দিয়াশিনী রায় এবং অতনু মিশ্রের মতো জনপ্রিয় শিল্পীরা গান গাইবেন। এছাড়াও থাকছে লোকনৃত্য, কুইজ এবং মজাদার সব খেলা। সব মিলিয়ে এই বৈশাখে পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ করার আদর্শ ঠিকানা হয়ে উঠতে চলেছে মানি স্কোয়ার মল।


```