Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ভাইরাল চাইনিজ কিউকাম্বার স্যালাড বানান বাড়িতেই, মুখের স্বাদ বদলাবে, কমবে ওজনও

ভাইরাল চাইনিজ কিউকাম্বার স্যালাড। রেসিপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পেটুক ডায়েটিশিয়ান।

ভাইরাল চাইনিজ কিউকাম্বার স্যালাড বানান বাড়িতেই, মুখের স্বাদ বদলাবে, কমবে ওজনও

শেষ আপডেট: 27 March 2025 00:46

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে চাইনিজ একটি স্যালাড। দেখতে অপূর্ব, লোকে বলছে খেতেও নাকি মন্দ নয়। যাঁরা ওজন কমাচ্ছেন বা ডায়েট করছেন, তাঁরা তো বানাচ্ছেন আর এই স্যালাড খাচ্ছেন, দেখাচ্ছেন লোভও! জিভে জল আনা এই স্যালাড আপনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই। সরঞ্জাম সহজেই পাবেন রান্নাঘরে।

ভাইরাল চাইনিজ কিউকাম্বার স্যালাড। রেসিপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পেটুক ডায়েটিশিয়ান। খাদ্যরসিক বাঙালির ভয় কাটিয়ে, কম ক্যালোরি ও স্বাস্থ্যসম্মত খাবারের রেসিপি মূলত দেওয়া হয় এই পেজ থেকে।

তাঁরাই স্যালাডের সহজ রেসিপিটি ভাগ করে নিয়েছন। 

কী কী লাগবে এটা বানাতে?

শসা, পিঁয়াজ, চিনা বাদাম, টক দই, গোল মরিচ, গন্ধরাজ লেবু, মধু, চিলি অয়েল, তিল, ধনেপাতা। 

প্রথমে দু'টি পাত্র নিতে হবে। একটিতে শসা থেঁতো করে দিয়ে তাতে পিঁয়াজ কুচি, শুকনো কড়াইতে ভাজা চিনা বাদাম মিশিয়ে নিতে হবে। আরেকটি পাত্রে জল ঝরানো টক দই, তাতে গোল মরিচ, চিলি অয়েল, গন্ধরাজ লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে নিতে হবে। এই দুই পাত্রের উপকরণ এবার একসঙ্গে একটি পাত্রে মিশিয়ে নিতে হবে। 

শেষে শুকনো কড়াইতে ভাজা সাদা তিল ও ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তৈরি ভাইরাল চাইনিজ  কিউকাম্বার স্যালাড। স্বাদে গোল দেবে যেকোনও রেস্তরাঁর জমকালো খাবারকেও। 


```