Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তাজ বেঙ্গলে ‘জাতরা’, ওড়িশার সমুদ্রতীর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাদের রাজকীয় সফর

তাজ বেঙ্গল, কলকাতায় শুরু ‘জাতরা – A Coastal Legacy, Crafted Across Cultures’।

তাজ বেঙ্গলে ‘জাতরা’, ওড়িশার সমুদ্রতীর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাদের রাজকীয় সফর

তাজ বেঙ্গল, কলকাতায় শুরু ‘জাতরা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 January 2026 17:41

দ্য ওয়াল ব্যুরো: সীমানা বা রান্নার ধরণ আলাদা আলাদাভাবে তৈরি হওয়ার অনেক আগেই সমুদ্রপথে যাত্রা করতেন ওড়িশার নাবিকরা। সেই সাহসী অভিযানের নাম ছিল ‘বালি যাত্রা’। এই যাত্রার মাধ্যমে শুধু বাণিজ্য নয়, এক দেশের সঙ্গে আরেক দেশের সংস্কৃতি ও খাবারের স্বাদও ছড়িয়ে পড়েছিল।

এই শীতে সেই হারিয়ে যাওয়া ইতিহাসকেই ফের টেবিলে ফিরিয়ে আনছে তাজ বেঙ্গল, কলকাতা। আয়োজন করা হয়েছে বিশেষ খাদ্য উৎসব ‘Jatraa – A Coastal Legacy, Crafted Across Cultures’। এই বিশেষ ডাইনিং এক্সপিরিয়েন্সের কিউরেশন করেছেন তাজ পুরী রিসর্টস অ্যান্ড স্পা, ওড়িশার খ্যাতনামা শেফ বিস্বরূপ। ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তাজ বেঙ্গলের দ্য সৌক-এ চলবে এই উৎসব।

‘জাতরা’ শব্দের অর্থই হল যাত্রা। এই উৎসবের ভাবনায় উঠে এসেছে প্রাচীন কলিঙ্গের সেই সামুদ্রিক ইতিহাস, যখন ওড়িশার জাহাজ ভেসে যেত বার্মা, সিলোন, সিয়াম, সুমাত্রা, জাভা, বালি, মালয়, চম্পা, খেমার অঞ্চল ও চিন পর্যন্ত। সেই ইতিহাস থেকেই অনুপ্রাণিত মেনুতে ওডিশার শক্তিশালী স্বাদের সঙ্গে মিশেছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার রান্নার প্রভাব, যা বেশ আধুনিক।

শেফ বিস্বরূপ নিরামিষ ও আমিষ—দু’ধরনের পদই তৈরি করেছেন। ওড়িশার ঐতিহ্যবাহী রান্নার কৌশলকে তিনি নিখুঁতভাবে মেলাতে চেয়েছেন দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাদের সঙ্গে। 

এই অভিজ্ঞতা প্রসঙ্গে শেফ বিস্বরূপ জানান, ‘A Coastal Legacy, Crafted Across Cultures’ হল টক, ঝাল আর গভীর স্বাদের উদ্‌যাপন। ‘জাতরা’-র ভাবনাকে সামনে রেখে কলকাতার মানুষকে ওডিশা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমৃদ্ধ খাদ্য ঐতিহ্যের স্বাদ দেওয়াই আমাদের লক্ষ্য।”


```