
ছবি সৌজন্যে: পিক্স্যাবে
শেষ আপডেট: 30 November 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই হরেকরকম সবজির আনাগোনা রান্নাঘরে। এই সময় সবজি দিয়ে নানান পদ রেঁধে থাকেন মা-ঠাকুমারা। সবজি রান্না করে খাওয়ার চেয়ে স্যালাড বানিয়ে খাওয়া অনেক বেশি উপকারী, বলে থাকেন পুষ্টিবিদরা। কারণ স্যালাডে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, সবজির পুষ্টিগুণ নষ্ট হয় না এবং তেল, মশলা অ্যাড না হওয়ার ফলে ক্যালোরিও কম থাকে। যদি ওজন কমাতে চান, এই শীতে চেটেপুটে সবজির স্বাদ নিতে চান তাহলে জেনে নিন পাঁচ জনপ্রিয় স্যালাডের রেসিপি।