Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ব্রেকফাস্টে রোজ ডিম-টোস্ট খাচ্ছেন? ছোটখাটো বদল আনুন, তেলে ভাজা এই রেসিপিই হবে স্বাস্থ্যকর

খাদ্যতালিকা থেকে ডিম-টোস্ট বাদ দিতে হবে না, বরং একটু বুদ্ধির সঙ্গে বানালেই এটি হতে পারে প্রতিদিনের নির্ভরযোগ্য, ভারসাম্যপূর্ণ ব্রেকফাস্ট। 

ব্রেকফাস্টে রোজ ডিম-টোস্ট খাচ্ছেন? ছোটখাটো বদল আনুন, তেলে ভাজা এই রেসিপিই হবে স্বাস্থ্যকর

ডিম-টোস্টকে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 December 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: সকালে তাড়াহুড়ো কিংবা ঘরে খাবার বানানোর খুব বেশি সামগ্রী নেই- সব পরিস্থিতিতেই ডিম-টোস্ট অনেক ভারতীয়ের কাছে একটি ভরসার ব্রেকফাস্ট (Bread Omelette Breakfast)। সহজ, দ্রুত আর পেট ভরায়, এমন ব্রেকফাস্ট কতটা পুষ্টিকর (Healthy Breakfast or not), তা নিয়েও এখন সোশ্যাল মিডিয়ার আলোচনা চলছে। কেউ বলেন, এটি প্রোটিনে ভরপুর, আবার কারও মতে রোজ রোজ পাউরুটি খেলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা বাড়ে, ওজনও বাড়তে পারে। পুষ্টিবিদরা (Nutritionist) বলছেন, সমস্যা ডিম-টোস্টে (Bread Omelette) নয়, সমস্যা হল কীভাবে বানানো হচ্ছে।

পুষ্টিবিদ ডাঃ রোহিনী পাটিল জানাচ্ছেন, প্রতিদিন ডিম-টোস্ট  (Bread Omelette Breakfast) খাওয়া একেবারে স্বাভাবিক ও স্বাস্থ্যকর, তবে শর্ত হল উপকরণ ও পরিমাণের ভারসাম্য। ডিমে ভরপুর পুষ্টি থাকে- প্রোটিন, ভিটামিন, সেলেনিয়াম, কোলিন যা মস্তিষ্কের জন্যও উপকারী। কিন্তু আসল ভারসাম্য নষ্ট করে পাউরুটি আর তেল।

পুষ্টিবিদরা (Nutritionist) একই কথাই বারবার বলেন, ওমলেট কাজটা ঠিকমতো করে, তবে পাউরুটি ঠিক না হলে পুরো খাবারের গুণ নষ্ট হয়ে যায়। সাদা পাউরুটি থেকে দ্রুত গ্লুকোজ তৈরি হয়, শরীরে একবারে অনেকটা মাত্রায় শর্করা বাড়ায়, পরে তাড়াতাড়ি নামিয়েও দেয়। ফলে অল্প সময়েই আবার খিদে পায়। দীর্ঘদিন সাদা পাউরুটি খেলে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে, এমনই জানানো হয়েছে ‘PURE Study’-এর গবেষণায়।

অন্যদিকে, হোল-গ্রেন বা মাল্টিগ্রেন পাউরুটি (Multigrain bread) একদম উল্টো কাজ করে। এতে থাকে ফাইবার, ভিটামিন ও কার্বোহাইড্রেট, যা হজম হতে সময় লাগে। ফলে দীর্ঘক্ষণ শরীরে শক্তি পাওয়া যায়, রক্তে শর্করার মাত্রা স্থির থাকে, খিদেও কম পায়।

ডিমের পুষ্টিগুণ (Benefits of Egg) নিয়ে সন্দেহ কম। সকালে প্রোটিন খেলে খিদে কমে, পেশির মজবুত হয় এবং সারাদিন এনার্জি ধরে রাখে। তবে সমস্যা দেখা দেয় রাস্তার দোকানের ডিম-টোস্টে, বারবার ব্যবহার করা তেল, অতিরিক্ত মাখন আর নিম্নমানের পাউরুটি, সব মিলিয়ে খাবারটি অস্বাস্থ্যকর হয়ে যায়।

সাদা পাউরুটির (White Bread) দুটো টুকরো ও অমলেট (Fried Egg) মিলিয়ে প্রায় ৪০০-৪৫০ ক্যালোরি পাওয়া যায়, কিন্তু ফাইবার থাকে মাত্র ২ গ্রামেরও কম। ফলে শরীর এনার্জি পেলেও তা বেশিক্ষণ টেকে না। সেক্ষেত্রে ছোট ছোট পরিবর্তন যেমন, হোল-গ্রেন পাউরুটির (Whole Grain Bread) ব্যবহার, অল্প তেলে রান্না, অমলেটে পালং শাক, টমেটোর মতো সবজি (Vegetables) যোগ করা- এই ছোটছোট বদলগুলি ডিম-টোস্টকে অনেক বেশি স্বাস্থ্যকর করে তুলতে পারে।

পুষ্টিবিদদের সাফ কথা, খাদ্যতালিকা থেকে ডিম-টোস্ট বাদ দিতে হবে না, বরং একটু বুদ্ধির সঙ্গে বানালেই এটি হতে পারে প্রতিদিনের নির্ভরযোগ্য, ভারসাম্যপূর্ণ ব্রেকফাস্ট। সঠিক পাউরুটি বেছে নেওয়া, কম তেল, সামান্য কিছু সবজি যোগ করলেই এই সকালবেলার এই পরিচিত খাবার শরীরে শক্তি জোগান দিতে পারে।


```