Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weight Loss Food: সুস্বাদু খেয়েই ওজন ঝরবে! ব্রেকফাস্টে রাখুন থাট্টে ইডলি, বানানোও খুব সহজ

ওজন কমানোর ডায়েটে স্বাদ রাখতে চাইলে থাট্টে ইডলি (Thatte Idli) হতে পারে দারুন বিকল্প- পুষ্টিকর, হালকা আর সহজে তৈরি হয়।

Weight Loss Food: সুস্বাদু খেয়েই ওজন ঝরবে! ব্রেকফাস্টে রাখুন থাট্টে ইডলি, বানানোও খুব সহজ

থাট্টে ইডলি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 15:29

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে অনেকের রেজলিউশন হয় ওজন কমানো। কখন কী করবেন, কী খাবেন সব ঠিক করে ফেলেন। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ডায়েট মেনে চলতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সকালের খাবার তালিকা বানাতে গিয়ে (Weight loss breakfast)। কারণ কার্বোহাইড্রেট বা ফ্যাট এড়িয়ে চলতে গিয়ে অনেক পছন্দের খাবারই বাদ দিতে হয়। প্রচলিত ধারণা হল, স্বাদ আর স্বাস্থ্য একসঙ্গে মেলে না (easy breakfast recipe)। কিন্তু সেই ধারণা বদলে দিতে পারে দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার 'থাট্টে ইডলি' (Thatte Idli)। প্রোটিনে ভরপুর এই খাবার শুধু পুষ্টিকরই নয়, বরং ওজন কমাতেও সাহায্য করে (Weight Loss Food)।

থাট্টে ইডলির প্রোবায়োটিক, অর্থাৎ অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি এতে থাকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও মাইক্রোনিউট্রিয়েন্টস। ডাল, চিঁড়ে, সয়াবিন, বাজরার মতো উপকরণে তৈরি হওয়ায় এতে ফাইবার, প্রোটিন, ভিটামিন কে-১, ফোলেট, থিয়ামিন, আয়রন, ফসফরাস, কপার, ম্যাঙ্গানিজ-সহ নানা পুষ্টিগুণ পাওয়া যায় (Healthy breakfast recipe)। যা হজমশক্তি বাড়ায়, হাড় ও পেশি মজবুত রাখে এবং ত্বক-চুলের স্বাস্থ্য উন্নত করে। যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য এই ইডলি হতে পারে সকালের আদর্শ খাবার (weight loss breakfast)।

কীভাবে বানাবেন থাট্টে ইডলি?

উপকরণ:

  • ২ কাপ বাজরা
  • ১/৪ কাপ ছোলার ডাল
  • ১/২ কাপ বিউলির ডাল
  • ১/২ কাপ সয়াবিন
  • ১ চা চামচ মেথি
  • ১/৪ কাপ চিঁড়ে
  • স্বাদমতো নুন ও সামান্য ঘি।

প্রস্তুতি-

  • সয়াবিন ও বাজরা আলাদা পাত্রে ভিজিয়ে রাখুন
  • ডাল ও মেথি ভিজিয়ে রাখুন ৬–৭ ঘণ্টা
  • চিঁড়ে ভিজিয়ে নিন আধ ঘণ্টা আগে
  • মিক্সারে প্রথমে ডাল–মেথি বেটে আলাদা পাত্রে রাখুন
  • সয়াবিন পেস্ট করে তাতে বাজরা যোগ করে আবার মিক্সিতে ঘুরিয়ে নিন
  • শেষে চিঁড়ে ও ডালের মিশ্রণ দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করুন

ইডলি বানানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ ব্যাটার নিয়ে তাতে নুন দিন এবং উষ্ণ জায়গায় প্রায় ৮ ঘণ্টা রেখে দিন (Healthy breakfast recipe)। মিশ্রণ ফুলে দ্বিগুণ হলে বুঝবেন ব্যাটার প্রস্তুত। এবার ইডলি মোল্ডে সামান্য ঘি ব্রাশ করে ইডলি বানিয়ে নিন। পছন্দের চাটনি বা সাম্বার দিয়ে পরিবেশন করুন।

ব্যাটার কতদিন রাখা যায়?

একবার ব্যাটার তৈরি করে সঠিকভাবে রাখলে ফ্রিজে ৫–৭ দিন ভালো থাকে। আর ফ্রিজারের মধ্যে রাখা হলে ১–৩ মাস পর্যন্ত ব্যবহার করা যায়।

কীভাবে সংরক্ষণ করবেন?

  • ব্যাটার দীর্ঘদিন রাখতে চাইলে তাতে নুন মিশিয়ে রাখবেন না। ব্যবহার করার আগে নুন মেশান।
  • এক বড় পাত্রে না রেখে কয়েকটি ছোট পাত্রে ভাগ করে রাখলে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে।
  • একই পাত্র থেকে বারবার ব্যাটার তুলতে হলে সবসময় শুকনো ও পরিষ্কার চামচ ব্যবহার করুন।

ওজন কমানোর ডায়েটে স্বাদ রাখতে চাইলে থাট্টে ইডলি (Thatte Idli) হতে পারে দারুন বিকল্প- পুষ্টিকর, হালকা আর সহজে তৈরি হয়।


```