Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

হাঁসের মাংস খেতে ভালবাসেন? এখনই চলে যান এই রেস্তরাঁয়, শীত স্পেশাল ১৯ রকম পদ পাবেন একসঙ্গে

‘ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল’ শুরু হল। ১৯টিরও বেশি হাঁসের মাংসের পদ থাকছে। কোথায়? 

হাঁসের মাংস খেতে ভালবাসেন? এখনই চলে যান এই রেস্তরাঁয়, শীত স্পেশাল ১৯ রকম পদ পাবেন একসঙ্গে

ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল

গার্গী দাস

শেষ আপডেট: 12 December 2025 17:04

দ্য ওয়াল ব্যুরো: চাওম্যানে শুরু হল ওরিয়েন্টাল ডাক ফেস্টিভ্যাল (Oriental Duck Festival 2025)। ৯ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে, The Chowman Chef’s Table – Duck Festival Edition-এর আনুষ্ঠানিক ভাবে হয়। এ বছর উৎসবে থাকছে ১৯টিরও বেশি হাঁসের মাংসের (Duck Meat) পদ। হালকা আঁচে রান্না করা, রোস্টেড সবমিলিয়ে। এক মাস ধরে হাঁসের মাংসপ্রেমীরা এই সব পদ পাবেন। শুধু কলকাতা নয়, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের ভোজনরসিকরাও বাদ যাবেন না।

অনুষ্ঠানে হাজির ছিলেন চিনের কনসাল জেনারেল Xu Wei এবং চাওম্যানর ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী। কনসাল জেনারেলের কথায়, খাবার (Cuisine) বহুদিন ধরেই সাংস্কৃতিক বিনিময়ের (Cultural Exchange) অন্যতম সেতু। তাঁর মতে, ডাক ফেস্টিভ্যাল শুধু খাবারের আয়োজন নয় বরং প্রাচীন চাইনিস কুকিং টেকনিক (Chinese Cooking Technique) ও ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। ভারতের মতো দেশে যেখানে চিনা খাদ্যসংস্কৃতি দীর্ঘদিন ধরে জনপ্রিয়, চাওম্যানর এই উৎসব পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়াকে আরও দৃঢ় করবে।

চাওম্যানর ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী জানান, এই উৎসব চাওম্যানর শীতকালীন ঐতিহ্য হয়ে উঠেছে। প্রতিবছরই তাঁরা হাঁসের মাংস দিয়ে বিভিন্ন রকম পদ রাঁধেন। নতুনত্ব আনার চেষ্টা করেন। এ বছর ১৯টিরও বেশি খাবার (Unique Preparations) রাখা হয়েছে। সব ক’টি পদ তৈরি হয়েছে অরিজিনাল চাইনিজ কুকিং টেকনিক (Authentic Technique) অনুসরণ করে, যথাযথ রোস্টিং ও স্লো-কুকিং পদ্ধতিতে।

শুরু হয়েছে ৫ ডিসেম্বর ২০২৫ থেকে। খাওয়া যাবে সব ডাইন-ইন আউটলেটে, পাশাপাশি চাওম্যান অ্যাপ, সুইগি (Swiggy) এবং জোম্যাটো (Zomato)–তেও পাওয়া যাবে। খর দুজনের জন্য (Cost for Two) প্রায় ১৩০০ টাকা + ট্যাক্স। সময় দুপুর ১২টা থেকে রাত ১০.৩০টা।

ফেস্টিভ্যাল মেনুর উল্লেখযোগ্য পদ

স্টার্টারে

ডাক গিয়োজা (Duck Gyoza)
রোস্টেড ডাক মিট বাও, ক্রিসপি ফ্রায়েড ডাক রোল
কলকাতা স্টাইল চিলি ডাক
থাই স্টাইল চিলি রোস্টেড ডাক
স্মোকি চিলি ডাক
ক্রিসপি ডাক ইন চিলি হানি
হোল রোস্ট ডাক (Choice of Sauce— Teriyaki/Schezwan/Barbecue)
চিলি প্লাম সসে রোস্টেড ডাক, এবং ইয়াং জিঞ্জার-সহ ব্রেইজড ডাক।

মেইন কোর্সে

স্লাইসড ডাক ইন ব্ল্যাক বিন সস
হাংঝু স্টাইল রোস্টেড ডাক
চিলি-বেসিল ডাক
চিলি-পাইনঅ্যাপল ডাক
স্পাইসি সেজোয়ান রোস্টেড ডাক
সেজোয়ান অরেঞ্জ রোস্টেড ডাক।

এছাড়া রাইস, নুডলসে থাই স্টাইল ডাক মিট মেইফুন, ট্যাংরা স্টাইল ডাক রাইস, বাটার চিলি গার্লিক ডাক মিট নুডলসও পাওয়া যাবে।


```