
শেষ আপডেট: 4 February 2022 13:29
নববর্ষ উপলক্ষে অথেন্টিক চাইনিজ খাবারের এখন ঢালাও আয়োজন এই রেস্তরাঁয়। এই ফেস্ট চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ফেস্টে মিলবে প্রন হর গাও, ল্যাম্ব রোল, সুইট অ্যান্ড স্পাইসি ক্রিসপি চিকেন, চিলি সয়া পর্ক, ক্রামড ফ্রায়েড ফিশ, সাংহাই স্টাইল মিক্সড মিফুন, সি ফুড ফ্রায়েড রাইস, কুং পাও চিকেন, চিলি ওয়াইন ফিশ, ক্র্যাব মিট ইন ব্ল্যাক বিন সস।
এখানেই শেষ নয়, রয়েছে জিভে জল আনা মুখরোচক লোভনীয় সব পদ যা আপনার রসনাকে তৃপ্ত করতে বাধ্য। খরচও পকেট ফ্রেন্ডলি, মধ্যবিত্তের নাগালের মধ্যেই। ৮০০ টাকা+কর (২জন)। আর ডাইনিংয়ের ক্ষেত্রে মোট বিলের উপর এখন ১০% ছাড় চলছে। ঘরে বসে চিনা খাবারের স্বাদ নিতে ইচ্ছে করলে এই খাবার অনলাইন বা হোম ডেলিভারিও করানো যেতে পারে।
সময়: দুপুর ১২টা - রাত ১০.৩০ টা।
যোগাযোগ:১৮০০৮৯০২১৫০।