Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

কৃত্রিম নয়, প্রাকৃতিক রঙে খেলা হোক দোল, পাতে পড়ুক মিষ্টিও! পদ্ধতি বাতলালেন সেলেব্রিটি শেফ

পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে কৃত্রিম রঙ ও ফ্লেভারের ব্যবহার বেড়েছে, যা স্বাদ ও স্বাস্থ্য দুটোরই ক্ষতি করতে পারে। তাই এক্ষেত্রে প্রাকৃতিক রঙে যাতে পেট পুজো করা যায় তার ব্যবস্থা করেছেন শেফ।

কৃত্রিম নয়, প্রাকৃতিক রঙে খেলা হোক দোল, পাতে পড়ুক মিষ্টিও! পদ্ধতি বাতলালেন সেলেব্রিটি শেফ

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 13 March 2025 16:32

দ্য ওয়াল ব্যুরো: হোলি বা দোল মানেই ঠান্ডাই। ভাঙ না মেশালে সাধারণত সাদা রঙের হয়। কিন্তু ভাঙ ছাড়াও রংবেরঙের ঠান্ডাই বানানো যায়। কীভাবে?  গোদরেজ বিকরোলি কুসিনা-র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সে পদ্ধতিই বাতলে দিলেন সেলিব্রিটি শেফ হরপাল সিং সোখি। ইনস্টাগ্রাম ভিডিওতে দেখালেন কীভাবে রং খেলার সঙ্গে সঙ্গে রঙের উৎসবে পানীয়ও রঙিন করা যায়। 

গোটা রেসিপি তিনি গোদরেজ জার্সি মিল্ক ব্যবহার করে তৈরি করেন। সম্পূর্ণ প্রাকৃতিক রঙ দিয়ে।

পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে কৃত্রিম রঙ ও ফ্লেভারের ব্যবহার বেড়েছে, যা স্বাদ ও স্বাস্থ্য দুটোরই ক্ষতি করতে পারে। তাই এক্ষেত্রে প্রাকৃতিক রঙে যাতে পেট পুজো করা যায় তার ব্যবস্থা করেছেন শেফ। আপনিও চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন গোল্ডেন হলুদ ঠান্ডাই, গোলাপি ঠান্ডাই, সবুজ ঠান্ডাই ও নীলচে বেগুনি ঠান্ডাই।

কীভাবে? গোল্ডেন হলুদ ঠান্ডাইয়ের জন্য ব্যবহার করুন কেশর। দুধে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ হলুদ রঙ বেরিয়ে আসবে। সেই দিয়ে ঠান্ডাই বানিয়ে নিতে পারেন। গোলাপি ঠান্ডাইয়ের জন্য তাজা গোলাপের পাপড়ি ব্যবহার করতে পারেন। সবুজ ঠান্ডাইয়ের জন্য পেস্তা বাদাম। একটু পেস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দিতে পারেন। আর সবশেষে নীলচে বেগুনি ঠান্ডাইয়ের জন্য ব্যবহার করুন ব্লুবেরি। 

এনিয়ে শেফ হরপাল বলেন, 'আমাদের রান্নাঘরে এমন অসংখ্য উপাদান আছে, যা খাবারে প্রাকৃতিক রঙ অ্যাড করতে পারে। হোলির আনন্দ শুধু উৎসবের নয়, প্রকৃত স্বাদ ও পুষ্টিগুণেরও হওয়া উচিত। আমাদের ঐতিহ্যবাহী রান্না আরও কত রঙিন হতে পারে, ভাবুন একবার!'

গোদরেজ জার্সির মার্কেটিং প্রধান শান্তনু রাজ বলেন, 'আমাদের সংস্থা বছরের পর বছর ধরে বিশুদ্ধ স্বাদের জন্য জনপ্রিয়। হোলির মতো উৎসবে ঠান্ডাই তৈরি করার জন্য ভাল মানের দুধ প্রয়োজন, আসল স্বাদ তুলে ধরতে  যা প্রয়োজন।'


```