Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রান্নাঘরে রাজকীয় সুবাস! ঝটপট বানিয়ে ফেলুন শাহী পনির রেজালা, রইল রেসিপি

ঘরে বসেই তৈরি করুন রেস্তোরাঁর মতো শাহী পনির রেজালা। কাজু, পোস্ত, টকদই আর সুগন্ধি মশলার মিশেলে বানিয়ে ফেলুন রাজকীয় স্বাদের নিরামিষ রেজালা। পরিবেশন করুন লুচি বা পোলাওয়ের সঙ্গে।

 

রান্নাঘরে রাজকীয় সুবাস! ঝটপট বানিয়ে ফেলুন শাহী পনির রেজালা, রইল রেসিপি

শাহী পনির রেজালা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 October 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: পনির মানেই কেবল সাধারণ ঝোল বা ভাজা, এমন ধারণা অনেকেরই আছে, আর তাই পনিরে অরুচিও অস্বাভাবিক নয়। কিন্তু যদি পনিরকে এমনভাবে রান্না করা যায়, যা হবে একইসঙ্গে লোভনীয় এবং রাজকীয়? মাংসের রেজালার স্বাদে এবার পনিরকে নতুন রূপে আবিষ্কার করুন। আজকের রেসিপিটি সেইসব খাদ্যরসিকদের জন্য, যাঁরা পনিরকে অন্য মাত্রায় নিয়ে যেতে চান। ঝাল-ঝোল ছেড়ে, ঘরোয়া হেঁশেলে ঝটপট বানিয়ে ফেলুন সুস্বাদু পনির রেজালা।

কী কী লাগবে?

এই রাজকীয় পদটি বানাতে প্রয়োজন হবে কিছু বিশেষ উপকরণ, যা স্বাদ ও গন্ধে পনির রেজালার মাত্রা বাড়িয়ে দেবে। পনির, কাজুবাদাম, পোস্ত, কিশমিশ, টকদই, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহী জিরে, সাদা তেল, ঘি, কেওড়া জল, গোলাপ জল, স্বাদমতো নুন।

পনির রেজালা রান্নার পদ্ধতি

প্রথমেই পনিরগুলো প্রয়োজনমতো টুকরো করে কেটে নিন। মিক্সিতে পোস্ত, কাজুবাদাম এবং টকদই একসঙ্গে নিয়ে মিহি করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। কড়াইয়ে সাদা তেল গরম করে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নিন। পনির তুলে নিয়ে হালকা গরম নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এতে পনির নরম থাকবে।

পনির ভাজার পর কড়াইয়ে থাকা তেলে সামান্য ঘি যোগ করুন। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, শাহী জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত হালকা নেড়ে নিন।

এরপর এতে পোস্ত-কাজুবাদামের তৈরি পেস্টটি দিয়ে দিন। পেস্টটি একটু কষিয়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণমতো নুন ও চিনি যোগ করুন। মশলাটি ভালোভাবে কষিয়ে নিন।

মশলা কষে গেলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো কড়াইয়ে দিন। একে একে বিরিয়ানি মশলা, জয়ত্রী, গুঁড়ো এলাচ, কেওড়া জল এবং গোলাপ জল মিশিয়ে দিন। সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ ভাল করে কষিয়ে নিন। মশলা তেল ছেড়ে এলে এবং গ্রেভি ঘন হলে আঁচ বন্ধ করুন। গরম গরম পনির রেজালা লুচি, পরোটা, পোলাও বা নান-এর সঙ্গে পরিবেশন করুন।


```