
নিজস্ব ছবি
শেষ আপডেট: 13 April 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: উৎসব ও উদযাপন মানেই বাঙালির কাছে পেটপুজো। তাই বাংলা নতুন বছরের সূচনায় চাওম্যান নিয়ে হাজির হল স্বাদের উৎসব। চিরাচরিত বাঙালিয়ানার স্বাদে তো ডুব দেন এদিন সকলে। কবজি ডুবিয়ে চাইনিজ খেতে পৌঁছে যেতে হবে চাওম্যানে। এই চাইনিজ রেস্তরাঁ তাই এবার স্লোগান তুলেছে “ভাতে বাঙালি, পাতেও চাইনিজ!”
নতুন বছর আরও স্মরণীয় করে তুলতে চাওম্যান নিয়ে এসেছে ফ্যামিলি মিল বক্স। পাওয়া যাবে কলকাতা, বেঙ্গালুরু, দিল্লি-এনসিআর, হায়দরাবাদ এবং মুম্বইতে।
ফ্যামিলি মিল বক্স পেতে গেলে দিতে হবে নিরামিষের জন্য ₹১৪৯৯ + ট্যাক্স এবং আমিষের জন্য ₹১৮৯৯ + ট্যাক্স। মেনুতে থাকছে –
স্টার্টার- মুখরোচক চিলি পনির ও স্মোকি চিলি চিকেন। এরপর চিলি গার্লিক রাইস ও হাক্কা নুডলস, সঙ্গে থাকবে মন মাতানো সুস্বাদু পদ যেমন –
কুং পাও চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান, এক্সটিক ভেজ ইন চিলি বেসিল সস, চিলি ওয়াইন ফিশ।
আর যেহেতু পয়লা বৈশাখ মিষ্টিমুখ ছাড়া সম্পূর্ণ হয় না, তাই খাবারের শেষে থাকছে একদম জমজমাট চকোলেট মুস। এই প্যাক শুধুমাত্র ডেলিভারির জন্য উপলব্ধ থাকছে। রেস্তরাঁয় পাওয়া যাবে না।