Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

'অসম্ভব কিছু নয়!' মাত্র পাঁচ মাসে ৩৩ কেজি কমিয়ে ফেলে বললেন সিধু, শেয়ার করলেন সিক্রেটও

তাঁর পোস্ট থেকে জানা যায়, অগস্ট মাসে রোগা হওয়ার, শরীরকে সুস্থ রাখার সংকল্প নেন প্রাক্তন এই ক্রিকেটার। তারপর শুরু হয় ডায়েট।

'অসম্ভব কিছু নয়!' মাত্র পাঁচ মাসে ৩৩ কেজি কমিয়ে ফেলে বললেন সিধু, শেয়ার করলেন সিক্রেটও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 30 January 2025 16:08

দ্য ওয়াল ব্যুরো: মাত্র পাঁচ মাসে ৩৩ কেজি ওজন কমালেন প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোৎ সিং সিধু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কথা শেয়ার করলেন তিনি। পোস্ট করলেন ট্রান্সফরমেশনের ছবি। বিফোর- আফটার সেই ছবির ক্যাপশনে উঠে এল ডায়েট, প্রাণায়ম ও শারীরিক কসরতের কথা। উঠে আসে সুস্থ থাকার গল্পও।   

তাঁর পোস্ট থেকে জানা যায়, অগস্ট মাসে রোগা হওয়ার, শরীরকে সুস্থ রাখার সংকল্প নেন প্রাক্তন এই ক্রিকেটার। তারপর শুরু হয় ডায়েট। ওয়েট ট্রেনিং, স্বাস্থ্যকর খাবার ও দীর্ঘ হাঁটাতলার পর তিনি ৩৩ কেজি ওজন কমিয়ে ফেলেন। ওজন কমানোর পিছনে এই সব ছাড়াও ছিল বেশ কয়েকটি বিষয়। তিনি উল্লেখ করেন ইচ্ছাশক্তি, সংকল্প ও সফল প্রতিফলন থাকলে ওজন কমানো কোনও ব্যাপার নয়। 

পোস্টটি শেয়ার করে রাজনীতিবিদের কথা, 'অসম্ভব কিছু নয়, সুস্থ শরীর সবচেয়ে বড় আশীর্বাদ।'

সিধুর পোস্টটি শেয়ার হওয়ার পরই প্রচুর লাইক ও কমেন্ট আসতে শুরু করে। তাঁর অনুগামীরা এই পরিবর্তনের প্রশংসা করেন। একজন লেখেন, 'এটা দারুণ, আপনি যেমন ক্রিকেটে ছক্কা মারতেন, তেমন। আপনার ডায়েটের রহস্য শেয়ার করুন, যাতে আপনার ভক্তরা উপকৃত হতে পারে।' 

গত বছর সিধুর স্ত্রীর স্টেজ ফোর ক্যানসার ধরা পড়ে। সেসময় তিনি দাবি করেছিলেন নিরামিষ খাবার, নিমপাতা, হলুদ, অ্যাপেল সিডার ভিনিগার, লেবুর ভিনিগার এবং ইন্টারমিটেন ফাস্টিংয়ে ক্যানসার সেরে ওঠে। তবে, এই দাবি মেনে নেননি চিকিৎসকরা। সেনিয়ে প্রশ্নে ওঠে বিস্তর। পরে বক্তব্য পাল্টান তিনি। জানান, স্ত্রীর ক্যানসারের চিকিৎসায় অস্ত্রোপচার, কেমোথেরাপি, হরমোনাল ও টার্গেটেড থেরাপির পাশাপাশি কড়া ডায়েটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


```