Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মানুষ তখনও পাথর কাটা শেখেনি, তবুও তৈরি হয় ‘রহস্যময়’ এই মন্দির, দেবতারাও নেমে এসেছিল পৃথিবীতে!

পৃথিবীর প্রাচীনতম মন্দির, যার প্রতিটি স্তম্ভে লুকিয়ে আছে হাজার বছরের অমীমাংসিত রহস্য। দেবতারা কি সত্যিই নেমে এসেছিলেন পৃথিবীতে?

মানুষ তখনও পাথর কাটা শেখেনি, তবুও তৈরি হয় ‘রহস্যময়’ এই মন্দির, দেবতারাও নেমে এসেছিল পৃথিবীতে!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 November 2025 14:54

অন্বেষা বিশ্বাস
 

এমন এক মন্দির, যা তৈরি হয়েছিল মানুষের সভ্যতা গড়ে ওঠার আগেই। পিরামিডেরও হাজার হাজার বছর আগে, যখন চাকা পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তখনই কেউ এক অজানা শক্তির নির্দেশে পাথর কেটেছিল, স্তম্ভ গড়েছিল, আর বানিয়েছিল এমন এক জায়গা, যেটি আজও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয়। যেখানে হাজার হাজার বছর আগে মানুষ কৃষিকাজ শিখেনি, লোহার অস্তিত্বই ছিল না, আর তারা তখনও ছিল নিছক শিকারি। সেখানেই গড়ে উঠল বিরাট এক 'রসহ্যময়' মন্দির।

কে বানাল এই পাথরের দেবালয়?

হ্যাঁ, যার কথা বলছি, সেটা হল গোবেকলি তেপে। পৃথিবীর প্রাচীনতম মন্দির, যা আজও দাঁড়িয়ে আছে দক্ষিণ-পূর্ব তুরস্কের পাহাড়ি উপত্যকায়, ইতিহাসের গোপন রহস্যকে জড়িয়ে ধরে।

ভাবুন তো, পিরামিডের জন্মের ৭ হাজার বছর আগে, যখন মানুষ চাষাবাদই শেখেনি, তখন কেউ একজন বা একদল মানুষ বিশাল পাথরের স্তম্ভ কেটে, খোদাই করে, পর পর বৃত্তাকারে দাঁড় করিয়ে ফেলেছিল! প্রতিটি স্তম্ভের ওজন প্রায় ২০ টন। অর্থাৎ আধুনিক ক্রেন ছাড়া তোলা প্রায় অসম্ভব। কিন্তু তারা তুলেছিল। কীভাবে? এই প্রশ্নের উত্তর আজও কারও কাছে নেই।

Göbekli Tepe - Wikipedia

গোবেকলি তেপের পাথরগুলো শুধু বিশাল নয়, তাতে রয়েছে সূক্ষ্ম খোদাই। সাপ, শিয়াল, হরিণ, আর অজানা কিছু চিহ্ন, যা দেখে মনে হয় একধরনের প্রাচীন প্রতীকী ভাষা। কেউ বলেন, এগুলি দেবতার প্রতীক, কেউ বলেন আদি মানবের কল্পনার রূপ। কিন্তু একথা সবাই মানেন, এই পাথরগুলোর মধ্যে এমন এক প্রতীকী জগতের ভাষা লুকিয়ে আছে, যা তখনকার মানুষের চিন্তা, ভয় আর বিশ্বাসের সাক্ষী।

কোনও গ্রাম নেই, কোনও ঘর নেই

গোবেকলি তেপে আশেপাশে নেই কোনও বসতি, নেই কোনও রান্নার জায়গা, এমনকি কৃষির চিহ্নও নেই। অর্থাৎ, মানুষ এখানে বাস করতে নয়, কেবল বিশ্বাস প্রকাশ করতে আসত। হাজারো মানুষ একত্রিত হত, হয়তো নাচত, গান গাইত, বলি দিত, বা কোনও আচার-অনুষ্ঠান করত। সবই এক অদৃশ্য শক্তির প্রতি বিশ্বাস রেখে।

Göbeklitepe: The World's Oldest Temple That Rewrote History | Serendipity  Tours Turkey

কেন মাটিচাপা দেওয়া হল?

আরও এক রহস্য। খ্রিস্টপূর্ব ৮০০০ সালে, অর্থাৎ প্রায় ১০ হাজার বছর আগে, গোবেকলি তেপে-কে ইচ্ছাকৃতভাবে মাটিচাপা দেওয়া হয়। আর্কিওলজিস্টরা দেখেছেন, স্তম্ভগুলোর চারপাশে টন টন মাটি আর পাথর ভরে দেওয়া হয়েছিল। কেন? কেউ বলেন, হয়তো সেটি কোনও ধর্মীয় আচার ছিল, কেউ বলেন তারা নিজেদের সৃষ্টিকে লুকিয়ে রাখছিলেন। যে কারণেই হোক, এই সিদ্ধান্ত আজও ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলির একটি।

Gobekli Tepe | Neolithic, Prehistoric, Monument, & Map | Britannica

সভ্যতার গল্প উল্টে দিল যে মন্দির

গোবেকলি তেপে আমাদের শেখায়, হয়তো ধর্ম বা বিশ্বাসই সভ্যতার জন্ম দিয়েছিল, উল্টোটা নয়। আগে আমরা ভাবতাম, মানুষ চাষ শিখে গ্রাম বানায়, তারপর আসে ধর্ম। কিন্তু গোবেকলি তেপে বলছে, হয়তো মানুষ আগে বিশ্বাস খুঁজেছিল। আর সেই বিশ্বাসই তাকে স্থায়ী বসতি আর সভ্যতার পথে নিয়ে গিয়েছিল।

আজকের দিনে গোবেকলি তেপে

আজ তুরস্কের এই প্রাচীন স্থানটি হয়ে উঠেছে বিশ্বজোড়া ইতিহাসপ্রেমীদের তীর্থস্থান। UNESCO ঘোষিত এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে প্রতিদিন হাজারো মানুষ আসেন, দাঁড়িয়ে থাকেন সেই পাথরের স্তম্ভগুলির সামনে। হাজার বছরের নীরবতায় ডুবে যান, ভাবেন—“যদি পাথরগুলো কথা বলত, তবে তারা কী গল্প বলত?”

Göbleki Tepe 'decoded' — the Nabta Playa, Giza Plateau connection | by  Herbert Jr. | Medium

শেষে বলা যায়, গোবেকলি তেপে কেবল একটি মন্দির নয়, এটি যেন সময়ের বুকে খোদাই করা এক গোপন দরজা। সেই দরজা খুললেই দেখা যায় সভ্যতার আদিম মুখ, যেখানে বিশ্বাস, ভয় আর অজানার মায়া মিশে আছে এক অদ্ভুত নীরবতায়। হাজার বছরের বালির নীচে আজও নিঃশব্দে শ্বাস নেয় সেই রহস্য। যেন পৃথিবী এখনও অপেক্ষা করছে। কেউ আবার ফিরে এসে সেই মন্দিরের ভাষা পড়ে ফেলবে। আর হয়তো একদিন সত্যিই আমরা জানতে পারব...
মানুষের গল্পটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল!
 


```