Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেয়েদের চোখের জলের গন্ধে রাগী খিটখিটে পুরুষ 'শান্ত' হয়! অশ্রুর জোর দেখে আশ্চর্য বিজ্ঞানীরা

সুন্দরী ললনাকে কাঁদতে দেখলে তখন আর রাগ পুষে রাখতে পারে ক’জন পুরুষ!  

মেয়েদের চোখের জলের গন্ধে রাগী খিটখিটে পুরুষ 'শান্ত' হয়! অশ্রুর জোর দেখে আশ্চর্য বিজ্ঞানীরা

শেষ আপডেট: 30 March 2024 22:33

দ্য ওয়াল ব্যুরো: ‘পুষ্পা আই হেট টিয়ারস’....

অনেক আবেগ নিয়েই বলেছিলেন রাজেশ খান্না। আর বলবেন নাই বা কেন? অমর হয়ে যাওয়া এই ডায়লগের নেপথ্যে কিন্তু বৈজ্ঞানিক কারণও আছে! চমকে গেলেন তো! বিজ্ঞানীরা বলছেন, মেয়েদের চোখের জলে নাকি জাদু আছে। এমনিতেও মেয়েদের কান্নাকাটি করতে দেখলে মন গলে জল হয়ে যায় অনেক পুরুষেরই। তেলেবেগুনে জ্বলে ওঠা রাগী, খিটখিটে পুরুষও মেয়েদের চোখের জলের কাছে এক্কেবারে নস্যি। আর সুন্দরী ললনাকে কাঁদতে দেখলে তখন আর রাগ পুষে রাখতে পারে ক’জন পুরুষ!  

কথায় বলে, মেয়েরা নাকি শুধু কান্না দিয়েই বড় বড় দাম্পত্য কলহের সহজ সমাধান করে দিতে পারে। ঝগড়া জিততে পারে, মান-অভিমান ভাঙাতে পারে, এমনকী রাগে ফুঁসতে থাকা প্রেমিক বা স্বামীকেও নিমেষে মানিয়ে নিতে পারে। চোখের জলের নাকি এতটাই জোর।

এমন মায়াভরা অশ্রু যে কত দামি তা বিজ্ঞানীরাই হাড়ে হাড়ে টের পেয়েছেন। আসল জাদু জলে নেই, জলের গন্ধে আছে। মানে চোখের জলের গন্ধে এমন আকর্ষণ আছে যা দুর্বাসার রাগও জল করে দিতে পারে লহমায়। উগ্রতা, আক্রমণাত্মক মনোভাব ছেড়ে রাগী, জেদি পুরুষও নাকি তখন বলতে পারে, ‘আমি একজন শান্ত শিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক।’

 ইজরায়েলের ওয়াইজমান ইন্সটিটিউট অব সায়েন্সের গবেষকরা আবিষ্কার করেছেন চোখের জলে নাকি এমনসব উপাদান আছে যা পুরুষের হরমোনে প্রভাব খাটাতে পারে। স্নায়ুর উপর জোর খাটাতে পারে মেয়েদের চোখের জল। প্লস বায়োলজি (PLOS Biology) বিজ্ঞানপত্রিকায় এই গবেষণার খবর ছাপা হয়েছে। গবেষকদের কথায়, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টিরিয়র ইনসুলা রাগের সময় প্রচণ্ড সক্রিয় থাকে। এমআরআই স্ক্যান করে দেখা গিয়েছে, চোখের জলের গন্ধে এই দুটি অংশই নিস্ক্রিয় হয়ে পড়ে। ফলে পুরুষদের রাগ ৪০ শতাংশ কমে যায়।

চোখের জলের কি গন্ধ হয়? চোখের জল হল গ্রন্থি নিঃসৃত তরল যার মধ্যে প্রোটিন, হরমোন, এনজাইম-সহ নানা উপাদান থাকে। অশ্রুপাতের নানা কারণ আছে, সবই শারীরবৃত্তীয়। দুঃখে চোখে জল তো আসেই আবার আনন্দেও চোখে জল আসে। চোখের জল সব সময়েই রাসায়নিক বার্তা বা সংকেত (কেমিক্যাল সিগন্যাল) বয়ে নিয়ে বেড়ায়। কোনও মহিলার চোখে জলে থাকা ‘ফেরোমন’ সামনে দাঁড়ানো কোনও পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। সেই পুরুষের যৌন উত্তেজনাকে প্রশমিত করে বা তাকে যতটা সম্ভব কমানোর চেষ্টা করে বা কমিয়ে দেয়।

বিজ্ঞানীরা বলছেন, চোখের জল আমাদের ‘মুড’ কীভাবে  এবং কতটা বদলে দেয় তা গবেষণা করে দেখছেন বিজ্ঞানীরা। চোখের জল ক্ষরণের আগে নিউরনগুলি কী ভাবে চোখের কোষ, কলাগুলিকে ‘সিগন্যাল’ বা সংকেত পাঠায় তাই গবেষণা করে দেখা হচ্ছে।

চোখের জলের মাধ্যমে মানুষ তার সঙ্গী, পরিচিত, কম পরিচিত বা অপরিচিতের সঙ্গে রাসায়নিক ভাবে যোগাযোগ (কেমিক্যাল কমিউনিকেশন) গড়ে তোলে। এটাকেই বলে ‘কেমো-সিগন্যাল’। দেখা গেছে, আবেগঘন চোখের জলে অনেক বেশি প্রোটিন থাকে। চোখ ভাল রাখার জন্য সাধারণ চোখের জলে অতটা পরিমাণে প্রোটিন থাকে না। আসলে চোখের জলে গন্ধ নেই, কিন্তু এই কেমো-সিগন্যালই পারস্পরিক স্নায়ুর উপর প্রভাব বিস্তার করে।


```