Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভালবাসাও মাপা যায়! এখন ট্রেন্ডে 'বার্ড থিওরি', 'পাখির গল্প' বলেই কি মন পাবেন সঙ্গীর?

ভালবাসা মাপার নতুন ট্রেন্ড 'বার্ড থিওরি', এই পরীক্ষা কি সত্যিই সঙ্গীর মন পড়ে দেবে?

ভালবাসাও মাপা যায়! এখন ট্রেন্ডে 'বার্ড থিওরি', 'পাখির গল্প' বলেই কি মন পাবেন সঙ্গীর?

গ্রাফিক্স: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 2 December 2025 23:51

অন্বেষা বিশ্বাস

যত বেশি ভালবাসা, তত বেশি হারানোর ভয়...

এই কথাটা তো বেশ চেনা। কিন্তু প্রতি মুহূর্তে কেন হারিয়ে ফেলার চিন্তায় ঘুম উড়ে যায়, এটা ভেবে দেখেছেন? আসলে ভালবাসার সম্পর্কে একটু অনিশ্চয়তা যেন সবারই নিত্যসঙ্গী। কখনও মনে হয়, সঙ্গী কি আগের মতোই ভালবাসে? এখনও কি সেই পুরনো যত্নটা আছে? নাকি কোথাও কোনও দূরত্ব তৈরি হচ্ছে? আর সম্পর্কের দুনিয়ায় সবচেয়ে বড় দুশ্চিন্তা, “যদি সে পাল্টে যায়! আর আগের মতো আমাকে না বোঝে?” আর আরও বড় চিন্তা 'যদি সে ঠকায়?' এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়েই অনেকে এখন 'লাভ টেস্ট'-এ বিশ্বাস করছেন।

ভালবাসারও নাকি আবার টেস্ট দরকার! আপনারও এটাই মনে হল তাই তো? কিন্তু এই নতুন ট্রেন্ড এখন বেশ ভাইরাল। সবাই সবার সঙ্গীর ভালবাসার প্রমাণ পেতে ব্যস্ত। এই গোটা ব্যাপারটার আবার একটা নামও দেওয়া হয়েছে। তা হল- 'বার্ড থিওরি'। এই সাধারণ থিওরি দিয়ে নাকি সম্পর্কের গভীরতা মাপা যাচ্ছে।

Couple Photo · Free Stock Photo

কী এই 'বার্ড থিওরি'?

শুনতে বোকা বোকা মনে হলেও, এই ধারণাটির মাধ্যমেই নাকি জানা যায় যে, আপনার সম্পর্কের গভীরতা ঠিক কতটা এবং আপনার সঙ্গী আজও আপনাকে আগের মতো ভালবাসে কি না। তবে মূল প্রশ্ন হল, একটি সম্পর্ককে যাচাই করার জন্য এটি কি আদৌ সঠিক মাপকাঠি?

টিকটক থেকে শুরু হওয়া এই ট্রেন্ডে একজন তাঁর সঙ্গীকে 'আমি আজ একটা পাখি দেখেছি'-এর মতো অপ্রত্যাশিত কিছু বলে। এরপর লক্ষ্য করা হয় যে সঙ্গী কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। আদৌ সে এই কথাটাকে গুরুত্ব দিল কি না! যদি সঙ্গী আগ্রহ দেখায়, জিজ্ঞাসা করে বা সাড়া দেয়, তবে সব কিছু একদম নতুনের মতোই আছে। অর্থাৎ আপনি যাই বলুন না কেন, ঠিক আগের মতো আপনার সঙ্গী সব মন দিয়ে শোনে।

কিন্তু যদি সঙ্গী এটিকে উপেক্ষা করে বা উড়িয়ে দেয়, তবে বুঝে নেওয়া দরকার, আপনি তাঁকে যাই বলুন না কেন, তিনি খুব একটা আগ্রহী নন, আপনার কথা শুনতে। ফলে অনেকে আবার এটা ধরেই নিচ্ছেন, যে সম্পর্কটা একেবারেই আগের মতো নেই। ব্যাস, আর কী! এইভাবেই নাকি সম্পর্কে ভালবাসা আছে কি না, সেটা প্রমাণ করে দিচ্ছে 'বার্ড থিওরি'।

Love connection Images - Free Download on Freepik

বিজ্ঞান কী বলছে?

এটি হালকা মনে হলেও, এর মূলে রয়েছে একটি আসল মানসিক ধারণা। যাকে বলা হয়, "বিডস ফর কানেকশন" (Bids for Connection)। আসলে সম্পর্কের মধ্যে এইগুলি হল সেই ছোট ছোট মুহূর্ত, যখন কেউ তাঁর সঙ্গীর থেকে আগের মতো 'অ্যাটেনশন' পান না, ফলে কোথায় খামতি রয়েছে, তা বের করার চেষ্টা করেন। আর তাই কাজে লাগিয়ে ফেলেন এই ছোট ছোট মুহূর্তগুলোকে।

যে দম্পতিরা তাঁদের সঙ্গীর এই ছোট ছোট 'বিড'-এ বারবার আগের মতোই ভালভাবে সাড়া দেন, তাদের সম্পর্ক অনেক মজবুত থাকে। দেখা গিয়েছে, বহুদিনের সম্পর্কে এমনটা খুবই কম হয়। অর্থাৎ বছরের পর বছর দুটো মানুষ একসঙ্গে থাকতে থাকতে, একজনের মধ্যে এমনটা দেখা যায়, যে সে ছোটখাটো বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। এটা লক্ষ্য করার পরেই সঙ্গী কাজে লাগাতে থাকে এসব থিওরি।

কেন এই ধারণা এত জনপ্রিয় হল?

এই ট্রেন্ডটি জনপ্রিয় হওয়ার কারণ হল এটি সহজ। আসলে আমরা সবাই চাই যেন আমাদের গুরুত্ব দেওয়া হয়। অন্তত সেই মানুষটা যেন সব কিছু লক্ষ্য করে, যার সঙ্গে আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটাই।

এটাই কি তবে ভালবাসা পরীক্ষার মানদণ্ড?

কথাটা যতই সহজ শোনাক, শুধুমাত্র এই থিওরির উপর ভরসা করে সম্পর্কের রায় দিয়ে দেওয়া কখনই ঠিক নয়। ভালবাসা তো আর অঙ্ক নয়, যে এক লাইনের উত্তরে তার সমাধান মিলবে। অনেক সময়ই অনেকের দিনটা ভাল যায় না। মাথায় কাজের চাপ, শরীর ক্লান্ত, মন ছটফট করছে অন্য কোনও চিন্তায়। ঠিক সেই মুহূর্তে যদি আপনি হঠাৎ বলে ফেলেন, “আমি একটা পাখি দেখেছি”, আর সে সাড়া না-ই দিল... তাতে কি ভালবাসা কমে গেল?

ভাবুন তো, সারা দিনের ক্লান্তি নিয়ে আপনার সঙ্গী হয়তো বাড়ি ফিরছেন। মাথায় হাজারো দায়িত্ব, মনটাও ভাল নেই। তখন হয়তো তিনি আপনার কথায় সঙ্গে সঙ্গে মাথা ঘামাতে পারছেন না। কিন্তু সেই একটিমাত্র মুহূর্তকে ধরে নিয়ে যদি মনে বসে যায়, “ও আমাকে আর আগের মতো ভালবাসে না”, তবে তা সম্পর্কের প্রতি অবিচারই হবে।

ভালবাসা একদিনের নয়, এক প্রতিক্রিয়ারও নয়। প্রেমের আসল শক্তি লুকিয়ে থাকে দিনের পর দিন, ছোট ছোট আচরণে, যত্নে, কথায়। তাই তাঁর থেকে মন মতো উত্তর না পেলে বরং একটা সহজ প্রশ্ন করুন, “তোমাকে একটু অন্যরকম লাগছে, সব ঠিক আছে?” এই একটুকু যত্নই অনেক সময় ভুল বোঝাবুঝি মুছে দেয়। তাই ‘বার্ড থিওরি’ মজার, আকর্ষণীয় বলে মনে হতে পারে। কিন্তু এটাকে ভালবাসা মাপার চূড়ান্ত মানদণ্ড ভাবা কখনই উচিত নয়।


```