Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিকিনি নয়, ব্রোকিনি - নয়া পোশাকে এবার ঝড় তুলবেন ছেলেরাও

দ্য ওয়াল ব্যুরো: হোয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান! শুধু মেয়েদের পোশাকেই কি নতুনত্ব আসবে! আর ছেলেদের! তাঁরা বাদ যাবে কেন! করোনা আবহেও ফ্যাশন দুনিয়া কাজ থামিয়ে রাখেনি একদিনও। বছর জুড়ে ফ্যাশন ইন্ড্রাস্ট্রির একের পর এক নিত্যনতুন সৃষ্টিত

বিকিনি নয়, ব্রোকিনি - নয়া পোশাকে এবার ঝড় তুলবেন ছেলেরাও

শেষ আপডেট: 30 December 2020 14:32

দ্য ওয়াল ব্যুরো: হোয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান! শুধু মেয়েদের পোশাকেই কি নতুনত্ব আসবে! আর ছেলেদের! তাঁরা বাদ যাবে কেন! করোনা আবহেও ফ্যাশন দুনিয়া কাজ থামিয়ে রাখেনি একদিনও। বছর জুড়ে ফ্যাশন ইন্ড্রাস্ট্রির একের পর এক নিত্যনতুন সৃষ্টিতে চমকে গেছেন সারা বিশ্বের মানুষ। ফ্যাশন ইন্ড্রাস্ট্রির কাজটাই হল প্রয়োজন মেটানো। এই বছরে সকল ডিজাইনাররা জোর দিয়েছেন কমফোর্টেবল ফ্যাশনের উপরে‌। যাতে ঘরে থাকলেও স্টাইলিশ পোশাকে সকলে স্বাভাবিক থাকতে পারেন। মেয়েদের সুইমস্যুট বা বিকিনিতে সেভাবে নতুনত্ব আসেনি। তবে ছেলেদের জন্য এসেছে নতুন সুইমস্যুট! যা দেখে খানিকটা তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে দু'জন ক্যানাডিয়ান বন্ধু ক্যাড সেস্কো এবং টেইলর ফিল্ডের নজরকাড়া সুইমস্যুট রীতিমতো ঝড় তুলেছে। মেয়েদের যেমন বিকিনি তেমনই ছেলেদের জন্য তাঁরা লঞ্চ করেছেন 'ব্রোকিনি'। নতুন পোশাক লঞ্চ মানেই থাকবে তাক চোখ ধাঁধানো ফটোশ্যুট। ব্রোকিনি'র ক্ষেত্রেও কিন্তু সে নিয়মের ব্যতিক্রম হয়নি। তাঁরাও তেমন করেছেন। অনেকের মতে মেয়েদের মতো এবার ছেলেরাও ব্রোকিনি পরে হট লুকে তাক লাগিয়ে দেবেন। বিকিনি যেমন টু পিস, ব্রোকিনি তেমন নয়। এটি বানানোর কৌশল একেবারে আলাদা। ডান কাঁধের উপরে থাকবে শুধু একটা স্ট্র্যাপ। অ্যানিম্যাল প্রিন্ট থেকে শুরু করে ফাঙ্কি প্রিন্টের ডিজাইনে তৈরি করা হচ্ছে এই সুইমস্যুট। এর মূল্য ধার্য করা হয়েছে ৩,৬৬৬ টাকা। পুরো পোশাকটাই বানানো হয়েছে কোরিয়াতে। তবে সবথেকে নজরকাড়া এই পোশাকের ট্যাগলাইন। পোশাকের ট্যাগলাইনে লেখা রয়েছে, "দ্য ওয়ান শোল্ডার সুইমস্যুট গ্যারেন্টেড টু ডিসাপয়েন্ট ইয়র প্যারেন্টস।" অর্থাৎ "এই সুইমস্যুট পরলে আপনাদের মা-বাবা রাগ করবেই!" সমাজের তথাকথিত ভাবধারাকে যেন বিঁধেছেন এভাবে। একুশ শতকে দাঁড়িয়ে ফ্যাশন ইন্ড্রাস্ট্রির নতুন সৃষ্টির মুকুটে ব্রোকিনি যেন এক নতুন পালক। আপাতত ফ্যাশন-উৎসাহীরা বেশ প্রশংসাই করছেন ছেলেদের এই নতুন পোশাককে।

```