শেষ আপডেট: 28 October 2020 09:31
এছাড়াও পার্নোর ঝুলিতে রয়েছে 'আহারে মন', 'সাহেব বিবি গোলামের' মতো বেশ কয়েকটি ভাল ছবি। টেলিভিশনে অভিনয়ের মধ্যে দিয়েই ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু এই বংসুন্দরীর। বর্তমানে আবার তিনি হয়ে উঠেছেন সকলের ঘরের মেয়ে, 'কোড়া পাখি'র 'আমন' চরিত্রের মধ্যে দিয়ে।
এইবার পুজো বাড়িতে বসে কাটালেও, পুজোর সাজে চারদিনই ! সপ্তমী থেকে দশমী তিনি কেমন ভাবে সাজলেন, তাঁর ছবি নিজেই পোস্ট করেন ইনস্টাগ্রামে।
হলুদ পাড়, সোনালি জরির কাজ করা অফ্ হোয়াইট শাড়ি দিয়ে শুরু হয় তাঁর পুজো। কানে ঝোলা দুল, হাতে বালা, হালকা মেকআপ আর খোলা চুলে তাক লাগিয়েছেন নায়িকা।
আবার তাঁর অষ্টমীর সাজ ছিল একেবারে অন্যরকম। সবুজ রঙের শাড়ি, গ্লাস হাতা লাল ব্লাউজ আর কপালে লাল টিপ যেন তাঁর সাজকে সম্পূর্ণ করেছে।
নবমীর রাতে প্যান্ডেল হপিং এ না গেলেও নীল শাড়িতে সেজেছিলেন নায়িক। মাথায় টিকলি, চুলে গোলাপ, কপালে টিপ, হাতে বালা, সব মিলিয়ে সাবেকি সাজে ধরা দেন পার্নো।
দশমীর জন্যে তিনি একেবারে অন্যরকম সেজেছিলেন। লাল সাদা শাদা শাড়ি, খোঁপায় জুঁইফুলের মালা, লাল টিপ, লাল লিপস্টিক, কানে ঝোলা দুল, গলায় লম্বা সীতা হার - সব মিলিয়ে পার্নোর দশমীর লুক একেবারে অন্যরকম।
সবাইকে বিজয়ার শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে টুইটও করেন। দশমীর দিন তাঁর ইনস্টা হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই হয়ে উঠেছে ভাইরাল।