Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটি

রাইকিশোরীর জামাইস্পেশাল ধুতি পাঞ্জাবিতে প্রাধান্য পেয়েছে কাঁথাকাজ ও জামদানি

সোমা লাহিড়ী জামাইষষ্ঠীর (jamai sasthi) দিনটা আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা। শাশুড়ি মায়ের সঙ্গে জমিয়ে দোস্তি আর সবাই মিলে মস্তি আর ফিস্টিতে কেটে যায় দিনটা। এই স্পেশাল দিনে যেন শার্ট টিশার্ট পরতে মন চায় না। হয় ধুতি পাঞ্জাবি ,না হয় পা

রাইকিশোরীর জামাইস্পেশাল ধুতি পাঞ্জাবিতে প্রাধান্য পেয়েছে কাঁথাকাজ ও জামদানি

শেষ আপডেট: 24 May 2023 07:45

সোমা লাহিড়ী

জামাইষষ্ঠীর (jamai sasthi) দিনটা আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা। শাশুড়ি মায়ের সঙ্গে জমিয়ে দোস্তি আর সবাই মিলে মস্তি আর ফিস্টিতে কেটে যায় দিনটা। এই স্পেশাল দিনে যেন শার্ট টিশার্ট পরতে মন চায় না। হয় ধুতি পাঞ্জাবি ,না হয় পাজামা পাঞ্জাবি চাই। আর তা যদি এক্সক্লুসিভ হয় তাহলে তো কেল্লাফতে। ডিজাইনার শ্যামসুন্দর বসুর রাইকিশোরী কালেকশনে পাঞ্জাবির অফুরন্ত স্টক (Rai Kishori dhoti-Punjabi collection)। এবার জামাইদের জন্য কী কী করেছেন ডিজাইনার জানা যাক তাহলে।

• নানান ফ্যাব্রিকের মিক্স ম্যাচ

রাইকিশোরী কালেকশনের জামাই সম্ভার এবার সেজেছে নানান ধরনের ফ্যাব্রিকের মিলমিশে। বাংলার জামদানির সঙ্গে হ্যান্ডলুম , জামদানির সঙ্গে তাঁত, ওপারা সিল্কের সঙ্গে খেস তসর ,ব্রোকেডের সঙ্গে বুটি দেওয়া ঢাকাই,হ্যান্ডলুমের সঙ্গে ইক্কত মিলেমিশে একেবারে অন্যরকম লুকে হাজির পুজোর জন্যে। শাড়িতে যেমন এখনসিলভার ও কপার জরি ট্রেন্ডে, তেমন পাঞ্জাবিতেও (Punjabi collection)। ব্ল্যাক ,নেভিব্লু ,বটল গ্রিন,স্নাফ ইত্যাদি গাঢ় রঙে কপার জরির কাজ করা জামদানি (Jamdani) ব্যবহার করা হয়েছে পাঞ্জাবিতে। ওপারা সিল্ক ও ব্রোকেডে প্রাধান্য পেয়েছে লাল সাদা-একেবারে উৎসবের রং।

যুগল কালেকশনে পাঞ্জাবির কাঁথাকাজে মাঙ্গলিক মোটিফ আর শাড়ির সঙ্গে নেটের পঞ্চু

• পাঞ্জাবির কাটিংয়েও নতুনত্ব

কথা হচ্ছিল ডিজাইনার শ্যামসুন্দর বসুর সঙ্গে। বললেন, সাধারণ কটিংয়ের পাঞ্জাবি তো তাঁর কালেকশনে আছেই,তার সঙ্গে যুক্ত হয়েছে মিক্স আন্ড ম্যাচের অফ বিট ডিজাইন। কখনও লম্বালম্বিভাবে কখনও তেরছা ভাবে আবার কখনও জিকজ্যাক ডিজাইনে ফ্যাব্রিক কেটে জুড়ে তৈরি হয়েছে নকশা। পাঞ্জাবির গলার ডিজাইনেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন ডিজাইনার।

জামাইষষ্ঠী কালেকশন (Rai Kishori dhoti-Punjabi collection) তাই মোটিফে এসেছে স্বস্তিক ,মঙ্গলঘট, কুলো,মাছ।
ড্যুয়েট স্পেশাল পাতিয়ালা উইথ জ্যাকেট পাঞ্জাবি ও মসলিন শাড়ি

• পাঞ্জাবির জুড়িদারও অনেক

পাঞ্জাবির সঙ্গে মানানসই জুড়িদার না হলে কিন্তু গেট আপ ভাল হয়না। রাইকিশোরী কালেকশনে নানা ধরনের অপশন আছে। জামাইষষ্ঠীর সময় অনেকে পাঞ্জাবির সঙ্গে ধুতি পরতে ভালবাসেন। তাই পাঞ্জাবির সঙ্গে রেডিমেড ধুতি তো আছেই ,রয়েছে চুড়িদার,বেলুন প্যান্ট, ট্রাউজার পাজামা,আলিগড়ি পাজামা। শ্যামসুন্দর বললেন,'শুধু পাঞ্জাবির সঙ্গে ম্যাচ করলেই তো হবে না, ফিগার অনুযায়ী কাকে কোনটা মানাবে সেটা দেখেই আমি সাজেস্ট করি ক্রেতাকে।'

আঙরাখা স্টাইলের কটন পা জাবি ,সঙ্গে প্রিন্টেড ধুতি

• মেয়ে-জামাই কালেকশনে নতুনের ছোঁয়া

জামাইষষ্ঠীতে মেয়ে জামাইকে ম্যাচ করে শাড়ি আর পাঞ্জাবি দিতে চাইলে তাও আছে রাইকিশোরী কালেকশনে। জামাইয়ের জন্য পাতিয়ালা স্টাইলের পাজামার সঙ্গে সিম্পল সাদা পাঞ্জাবি ও ডিজাইনার জ্যাকেট, মেয়ের জন্য রং মিলিয়ে হালকা মসলিন শাড়ি,সঙ্গে পাফহাতা অরগেঞ্জা ব্লাউজ। প্যারট গ্রিন,পিঙ্ক আর সাদার কম্বিনেশন নজর কাড়বে ইয়াংস্টারদের।

নীলের নানান শেডে ধুতি পাঞ্জাবিকে সাজানো হয়েছে

আবার উৎসবের দিনে চিরাচরিত লাল সাদা কালার প্যালেট পছন্দ হলে রয়েছে মাঙ্গলিক মোটিফে কাঁথাকাজ করা র-সিল্কের ধুতিপাঞ্জাবি, সঙ্গে একই কম্বিনেশনের শাড়ি। তবে তাতে স্পেশাল লুক এনেছে নেটের ক্লোক বা রাউন্ড শেপের পঞ্চু। এছাড়া কটনেও অনেক ধরনের মেয়ে-জামাই সেট পাবেন। অনেক সেলিব্রিটিও রাইকিশোরী কালেকশনের ধুতি-পাঞ্জাবি ও শাড়ি পরতে ভালবাসেন। আপনারাও যোগাযোগ করতে পারেন 7001977163 নম্বরে।

ফ্যাশনের ঝড় এবার টলিউডেও, ছবি নিয়ে আড্ডায় কী কী বললেন 'ফাটাফাটি' ডিজাইনার অভিষেক দত্ত


```