Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভিন্ন স্বাদের প্রাক পুজো প্রদর্শনী কাম সেল শুরু হতে চলেছে কলকাতায়

চৈতালি দত্ত পুজো আসতে আর বেশি দেরি নেই। আর ঠিক সেই কথা মাথায় রেখে শহরের বিভিন্ন জায়গায় এখন রকমারি প্রদর্শনী শুরু হয়েছে। তবে একেবারে ভিন্ন স্বাদের স্বল্প বিনিয়োগকারী ব্যবসায়ী এবং তাঁদের তৈরি টেকসই সামগ্রীকে তুলে ধরতে ২-৩ সেপ্টেম্বর

ভিন্ন স্বাদের প্রাক পুজো প্রদর্শনী কাম সেল শুরু হতে চলেছে কলকাতায়

শেষ আপডেট: 31 August 2023 09:25

চৈতালি দত্ত

পুজো আসতে আর বেশি দেরি নেই। আর ঠিক সেই কথা মাথায় রেখে শহরের বিভিন্ন জায়গায় এখন রকমারি প্রদর্শনী শুরু হয়েছে। তবে একেবারে ভিন্ন স্বাদের স্বল্প বিনিয়োগকারী ব্যবসায়ী এবং তাঁদের তৈরি টেকসই সামগ্রীকে তুলে ধরতে ২-৩ সেপ্টেম্বর দু'দিনব্যাপী প্রিন্সটন ক্লাবে পপ আপ প্রদর্শনী কাম সেলের আয়োজন করা হয়েছে (Pre pujo exhibition cum sale in Kolkata)।

এখানে থাকবে মহিলাদের জন্য পিওর কটন এবং সিল্কের শাড়ি, ড্রেসেস, প্যান্ট, কুর্তি ইত্যাদি (Pre pujo exhibition cum sale in Kolkata)। থাকবে হ্যান্ডলুম এবং প্রাদেশিক সিল্কের শাড়িও। এছাড়াও মিলবে ছেলেদের রকমারি পাঞ্জাবি।

১০০ % অর্গানিক প্রোডাক্ট, জুয়েলারি, হ্যান্ড এমব্রয়ডারড আইটেমের পাশাপাশি লাক্সারি হোম ডেকর আইটেম, হোমমেড কেক, মোগলাই, ফোন এক্সেসরিজ, এনিমি ফিগারস, রকমারি গিফট আইটেম, পটারি, আর্ট এন্ড ক্রাফট ইত্যাদি পাওয়া যাবে। থাকছে আরও অন্যান্য সামগ্রী। দাম সাধারণের আয়ত্তের মধ্যে। সব মিলিয়ে একই ছাদের নীচে মোট ৪০ টি ব্র্যান্ড 'শিপ অ্যান্ড শপ' সিক্সথ এডিশনে অংশগ্রহণ করতে চলেছে। বিভিন্ন স্টলে থাকবে আকর্ষণীয় অফারও। প্রদর্শনীকে প্রাণবন্ত করে তুলতে লাইভ মিউজিক, পেইন্টিং, ফ্যাশন শো এবং আরও অনেক কিছু থাকবে। আয়োজনে বোহ ট্র্যাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোর।

আয়োজক আকাশলীনা বন্দ্যোপাধ্যায় বললেন, বলা যেতে পারে 'শিপ অ্যান্ড শপ' প্রদর্শনী মানুষের শিল্প সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনের প্রাঙ্গন। যাঁরা স্বল্প বিনোয়গকারী ব্যবসায়ী তাঁদের কাজকে উদ্বুদ্ধ করতে এই প্রচেষ্টা। যেখানে সরাসরি ক্রেতা এবং বিক্রেতা মেলবন্ধনের পাশাপাশি শিল্প-সংস্কৃতির আদান প্রদান ঘটবে।'

প্রদর্শনীর সময়সীমা দুপুর ১২টা-রাত্রি ১০ টা পর্যন্ত।

আরও পড়ুন: হ্যান্ড ক্রাফটেড এবং হ্যান্ড উইভেন জিনিসের অভাবনীয় প্রদর্শনী শুরু কলকাতায়


```