Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

একটাই কালো টপ দিয়ে কতরকম স্টাইল করতে পারেন এই শীতে, দেখে নিন

দ্য ওয়াল ব্যুরো: কালো রঙ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পছন্দ হোক বা অপছন্দ, প্রত্যেকের আলমারিতে অন্তত একটা কালো রঙের পোশাক খুঁজে পাবেনই। সামনেই শীতকাল। ফিকে ম্যাড়মেড়ে ঠান্ডার দিনে কালো পোশাকেই তাক লাগাতে পারেন আপনিও। শীতপ্

একটাই কালো টপ দিয়ে কতরকম স্টাইল করতে পারেন এই শীতে, দেখে নিন

শেষ আপডেট: 21 November 2020 09:40

দ্য ওয়াল ব্যুরো: কালো রঙ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পছন্দ হোক বা অপছন্দ, প্রত্যেকের আলমারিতে অন্তত একটা কালো রঙের পোশাক খুঁজে পাবেনই। সামনেই শীতকাল। ফিকে ম্যাড়মেড়ে ঠান্ডার দিনে কালো পোশাকেই তাক লাগাতে পারেন আপনিও। শীতপ্রধান দেশের মেয়েরা কালো কোট, সোয়েটার, শার্ট, টপে কতরকম ফ্যাশানেবল স্টাইল যে করে, সে তো দেখতেই পান। তবে হালকা শীত পড়ে এমন জায়গার মেয়েরাও কালো পোশাকে দুর্দান্ত স্টাইল করতে পারেন। শুধু একটা কালো টপ থাকলেই কতরকমভাবে পরতে পারবেন দেখে নিন - কালো টপ সঙ্গে ট্রাউজার। হালকা জুয়েলারি। আর ম্যাচিং ব্যাগ। ব্যাস, শীতকালে অফিসের জন্য যেন পারফেক্ট এই পোশাক। কালো ফুলস্লিভ টপ সঙ্গে ডেনিম জিনস। এই ফ্যাশন কিন্তু আজও পুরোনো হয়নি। কলেজে,বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে গেলে এমনভাবে স্টাইল যে কেউ পছন্দ করবেন। শর্ট স্কার্টের সঙ্গে কালো টপ পরতে পছন্দ করবে যে কেউ। বিশেষ করে কমবয়সীরা।আর সঙ্গে যদি নিতে পারেন  ম্যাচিং ব্যাগ, লুকটাই বদলে যাবে তাহলে। স্ট্রাইপ পালাজো প্যান্টের সঙ্গে স্লিভলেস কালো টপ পরুন। সাধারণ পোশাকেও নজরকাড়া লুক তৈরি করতে পারেন এইভাবে। খাকি রঙের প্যান্টের সঙ্গে কালো হাইনেক টপ। তবে এর সঙ্গে গলায় হার না পরে, অন্য অ্যাকসেসরিজ ব্যবহার করতে পারেন। যেমন হাতে বড় ডায়ালের ঘড়ি পরতে পারেন, বা ব্রেসলেট। ডেনিম জিনসের সঙ্গে কালো টপ। তার উপরে লম্বা জ্যাকেট পরে এই শীতেই স্টাইল করতে পারেন। রং বেছে নিন নিজের পছন্দমতো। এমন পোশাকের সঙ্গে চুল বেঁধে, বা ছেড়ে যেকোনওভাবেই স্টাইল করতে পারেন। ফ্লেয়ার বো স্কার্টের ফ্যাশন তো এখন চলছেই। কমবয়সীরাও ভীষণ পছন্দ করে এই পোশাক। এর সঙ্গে ম্যাচ করেও কালো টপ পরতে পারেন। স্কার্টের সঙ্গে একটু উঁচু হিল জুতো পরলে বেশি ভাল লাগবে দেখতে। লম্বা কুর্তির সামনের বোতাম থাকলে, সেটা খুলে নিয়ে জ্যাকেট হিসেবে পরতে পারেন। কালো টপের উপরে এমন লম্বা জ্যাকেট দেখতে ভীষণ সুন্দর লাগে। চেকস স্কার্টের ফ্যাশন আজও পুরোনো হয়নি। কালো রঙের ক্রপ টপ পরতে পারেন এরসঙ্গে। সঙ্গে মানানসই গয়নায় লুকটা একেবারে অন্যরকম করে তুলতে পারবেন। শাড়ি পরতে তো যে কেউ পছন্দ করেন। কালো ক্রপটপ শাড়ির উপর ব্লাউজ হিসেবে ব্যবহার করতে পারেন। দেখতেও আলাদা লাগবে। কমফর্টেবলও থাকবেন।

```