Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন অনুষ্কা শর্মা, তৈরি করলেন প্রেগনেন্সিকালীন ফ্যাশন গোল

দ্য ওয়াল ব্যুরো:  আইপিএল চলছে। সেই কারণে বিরাট কোহলি দুবাইতে। কিন্তু তিনি একা নন, সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কাও। এবছরই এই সেলেব দম্পতি তাঁদের ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন সুখবর। খুব তাড়াতাড়িই দুই থেকে তিন হতে চলেছেন এই গ্ল্যামার-জুটি। প্রেগনে

মাতৃত্বের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন অনুষ্কা শর্মা, তৈরি করলেন প্রেগনেন্সিকালীন ফ্যাশন গোল

শেষ আপডেট: 19 October 2020 10:36

দ্য ওয়াল ব্যুরো:  আইপিএল চলছে। সেই কারণে বিরাট কোহলি দুবাইতে। কিন্তু তিনি একা নন, সঙ্গে রয়েছেন স্ত্রী অনুষ্কাও। এবছরই এই সেলেব দম্পতি তাঁদের ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন সুখবর। খুব তাড়াতাড়িই দুই থেকে তিন হতে চলেছেন এই গ্ল্যামার-জুটি। প্রেগনেন্সির প্রতিটা মুহূর্তকে চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। ২০২০র অগাস্টেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার কথা ঘোষণা করেন এই সেলেব কাপল। তাঁদের ভক্তরা তখন থেকেই সাগ্রহে অপেক্ষা করে আছেন, পরবর্তী আপডেটের জন্য। সম্প্রতি অনুষ্কা শর্মা তাঁর ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশন দেন, 'পকেটফুল অফ্ সানসাইন'। অনুষ্কার বেবি বাম্প নিয়ে এই মিষ্টি ছবি সকলের মন জয় করে নিয়েছে। তাহিরা কাশ্যপ এবং দিয়া মির্জা সবার আগে আনুষ্কার এই ছবিতে মন্তব্য করেন। "সো কিউট" লেখেন তাহিরা, দিয়া মির্জাও কমেন্টে লাভ হার্টের স্মাইলি পোস্ট করেন। গর্ভবতী অবস্থায় অনুষ্কার রূপের জেল্লা আরও বেড়ে গেছে। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রীর ছবি থেকে তা বেশ স্পষ্ট। একঘণ্টার মধ্যে ৬ হাজার ৩শো কমেন্ট পেয়ে ভাইর‍্যাল হয়েছে এই ছবি । এইসময় দুবাইতে একসঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন এই স্টার জুটি। সূর্যাস্তকালীন জলে ভেজা দুজনের ছবি একসঙ্গে পোস্ট করেন বিরাট কোহলি। তবে ছুটি কাটানোর পাশাপাশি প্রোডাকশন হাউজের কাজও সামলাচ্ছেন এই বলিউড নায়িকা। অনুষ্কার এই নতুন প্রোডাকশন হাউস থেকে ইতিমধ্যেই রিলিজ হয়েছে আমাজন প্রাইমে ওয়েবসিরিজ 'পাতাললোক' এবং নেটফ্লিক্সে 'বুলবুল'। সবমিলিয়ে, প্রেগনেন্সির সময়েও নতুন করে ফ্যাশন গোল সেট করলেন বলিউডি গ্ল্যামার গার্ল অনুষ্কা।

```