শেষ আপডেট: 6 November 2020 12:55
মৃণালী রাওয়ের একটি গোলাপি, লাল, সবুজ রঙের ফ্লোরাল প্রিন্ট করা কালো আনারকলিতে দেখা গেছে রসিকাকে। এর সঙ্গে ছিল মানানসই প্যান্টও। পোশাকের সঙ্গে তাঁর রূপের জৌলুসকে আরও বাড়িয়ে দিয়েছে রাস্টিক সিলভারের চোকার এবং ঝোলা কানের দুল। বলাই বাহুল্য, মুখের ন্যুড মেকআপ, হালকা গোলাপি লিপস্টিক আর কোহল-রিমড চোখ তাঁর সাজের মাত্রাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
আবার এরই পাশাপাশি রসিকাকে দেখা যায় 'হু ওর হোয়াট হোয়েনে'র কন্টেম্পরারি বা সমসাময়িক পোশাকে। 'মান্টো'র অভিনেত্রী রসিকাকে দেখা যায় হালকা গোলাপি এবং মেরুনের যুগলবন্দীতে লং গাউন পরতে। মুখের ন্যুড মেকআপ একই থাকলেও, এবার বদলেছে চুলের স্টাইল! গাউনের সঙ্গে দেখা যায় তাঁকে পনিটেল করে।
তাঁর একই অঙ্গে দুইরূপের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড় তুলেছে নেটিজেনদের মনে। পোশাক থেকে মেকআপ, গয়না থেকে জুতো - সবকিছুর জন্যেই রসিকা পেয়েছেন প্রশংসা। আর এরসঙ্গে তো অভিনেত্রী হিসেবে তিনি আলাদা ভাবেই মন জয় করে নিয়েছেন ভক্তদের।