
শেষ আপডেট: 11 August 2023 10:33
রেস্তোরাঁয় খেতে কে না ভালবাসে? আর বাবা-মায়ের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গেলে শিশুরা তো বেজায় খুশি। এবারে এই রেস্তোরাঁয় চালু হল কিডস মেনু যা নিঃসন্দেহে ছোটদের জন্য খুশির খবর (Mainland china launched kids special menu)। শুধু তাই নয় পরিবারের সঙ্গে মেনল্যান্ড চায়নায় খেতে গেলে এবারে পরিবারের দুই খুদের জন্য মেনু সম্পূর্ণ ফ্রি। এমনই উদ্যোগ নিয়েছে স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেড (Speciality Restaurants Limited)।
স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেড গ্রুপের কর্পোরেট এক্সিকিউটিভ শেফ ইন্দ্রনীল ভট্টাচার্যের কথায়, 'শিশুদের প্রিয় খাবারকে মাথায় রেখে মেনু লঞ্চ করা হয়েছে। মূলত এটি একটি ফ্যামিলি রেস্তোরাঁ। আমরা দীর্ঘ বছর ধরে দেখছি পরিবারের সঙ্গে ছোটরা থাকলে নির্দিষ্ট টেবিলে বিশেষ কিছু মেনুর বেশি চাহিদা থাকে। সেই মেনুগুলোকেই আমরা নিয়ে এসেছি। সাধারণত মুচমুচে খাবার শিশুদের খুব প্রিয়।'

কী কী মেনু তে আছে?
স্যুপের মধ্যে রয়েছে সুইট কর্ন ভেজ, সুইট কর্ন চিকেন। স্টার্টারে ক্রিস্পি ফ্রায়েড চিকেন, ক্রিস্পি ফ্রায়েড ভেজিটেবলস। মেন কোর্সে সুইট অ্যান্ড সাওয়ার ভেজিটেবিলস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন সঙ্গে মিলবে ক্রিস্পি নুডুলস। এছাড়াও রয়েছে বাটার গার্লিক নুডুলস, বাটারি ভেজিটেবল ফ্রায়েড রাইস। ডেজার্টে রয়েছে হানি নুডুলস উইথ আইসক্রিম।


এক্ষেত্রে শিশুদের বয়সসীমা ৭ বছর পর্যন্ত প্রযোজ্য। কলকাতায় তিনটে মেনল্যান্ড চায়নার শাখা এবং 'এশিয়া কিচেন' রেস্তোরাঁয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অফার।

সপ্তাহে সোম থেকে শুক্র এই অফার চালু থাকবে। তবে ছুটি বা বিশেষ কোনও দিনে এই অফার মিলবে না। যদি কোনও খাবারে শিশুর অ্যালার্জি থাকে সেটা রেস্তোরাঁয় জানালে সেই মতো খাবার তৈরি করে দেওয়া হবে। রেস্তোরাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে যে পাল্টে দেবে ছোটদের আনন্দ তা বলাবাহুল্য।
আরও পড়ুন: কই মাছের হর গৌরি দিয়ে জমিয়ে ফেলুন রবিবারের দুপুরের পাত! রইল রেসিপি