Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফের প্রতিবাদের মঞ্চ র‍্যাম্প, ল্যাকমে ফ্যাশন উইকে ইজরায়েল হামলার প্রতিবাদ মডেলের

ফের প্রতিবাদের মঞ্চ র‍্যাম্প, ল্যাকমে ফ্যাশন উইকে ইজরায়েল হামলার প্রতিবাদ মডেলের

শেষ আপডেট: 24 April 2024 19:52

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল গাজার যুদ্ধের রেশ এবার ল্যাকমে ফ্যাশন সপ্তাহের মঞ্চেও। ঝাঁ চকচকে ফ্যাশনের মঞ্চকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করা হল। রবিবার র‍্যাম্প ওয়াক চলাকালীনই পোস্টার হাতে মঞ্চে উঠে পড়লেন এক যুবক। 

ল্যাকমে ফ্যাশন সপ্তাহ চলছিল দিল্লিতে, রবিবারই ছিল শেষ দিন। র‍্যাম্পে একে একে আসছিলেন মডেলরা, জোরকদমে চলছিল অনুষ্ঠান। তারই মধ্যে এক যুবক আচমকা উঠে পড়লেন র‍্যাম্পে। তাঁর হাতে একটি পোস্টার। সেখানে লেখা 'সেভ গাজা'। প্রথমে তাঁকে দেখে মডেল মনে হলেও খুব তাড়াতাড়ি সেই ভুল ভাঙে দর্শকদের। 

যে ডিজাইনারের পোশাক পরে র‍্যাম্পে হাঁটছিলেন মডেলরা তার সঙ্গে কোনও মিলই ছিল না র‍্যাম্পে উঠে পড়া প্রতিবাদী যুবকের। হাতে ধরা পোস্টারে লেখা ছিল 'সেভ গাজা ফ্রম জেনোসাইড'। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দর্শকদের মধ্যে। 

প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চে এই ভাবে প্রতিবাদের ঘটনা নতুন নয়। এর আগেও আন্তর্জাতিক মঞ্চকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার হতে দেখা গেছে। কান সহ একাধিক মঞ্চে বারবার কখনও নগ্ন হতে দেখা গেছে অভিনেত্রীকে আবার কখনও প্রতিবাদী পোস্টার লেখা ব্যক্তিকে দেখা গিয়েছে ক্যামেরার সামনে। 


```