Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে তুলে ধরা হল কলকাতার ডিজাইনারের কাজ

দ্য ওয়াল ব্যুরো: গত মাসের ২৬ তারিখ ২৪ তম ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে তুলে ধরা হল কলকাতার ডিজাইনার ইরানি মিত্রর (Kolkata designer Irani Mitra) কাজ। এমনকী ওনাকে দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত হওয়া এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের (Asian Internat

এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে তুলে ধরা হল কলকাতার ডিজাইনারের কাজ

শেষ আপডেট: 18 September 2023 11:59

দ্য ওয়াল ব্যুরো: গত মাসের ২৬ তারিখ ২৪ তম ব্যাঙ্গালোর ফ্যাশন উইকে তুলে ধরা হল কলকাতার ডিজাইনার ইরানি মিত্রর (Kolkata designer Irani Mitra) কাজ। এমনকী ওনাকে দিল্লিতে (Delhi) অনুষ্ঠিত হওয়া এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের (Asian International Fashion week) জন্যেও আমন্ত্রণ করা হয়।

১৪ সেপ্টেম্বর দিল্লির হায়াত রেসিডেন্সিতে অনুষ্ঠিত হয় এই এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক (Asian International Fashion week)। সেখানেই নিজের ডিজাইন সকলের সামনে তুলে ধরার সুযোগ পান ডিজাইনার ইরানি মিত্র (Kolkata designer Irani Mitra)।

অনুষ্ঠানে ডিজাইনার সহ আরও অনেক মডেল এবং ফ্যাশন জগতের স্বনামধন্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ডিজাইনার ইরানি মিত্র তাঁর কিছু নতুন ডিজাইন লঞ্চ করলেন। যার মধ্যে ১৩ টি ডিজাইন মহিলাদের জন্য এবং ২ টি পুরুষদের জন্য। সদ্য লঞ্চ হওয়া এই ডিজাইনের নাম দিয়েছেন ফ্লাওয়ার সিরিজ।

কলকাতা থেকে ডিজাইনার ইরানি মিত্র ছাড়াও তাঁর ৩ জন মডেল, ১ জন শো-স্টপার এবং একজন মেকআপ আর্টিস্টও যান এই ফ্যাশন উইকে। মডেল হিসেবে উপস্থিত ছিলেন রিনা মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সাহেল, গোবিন্দ। শো- স্টপার হিসেবে উপস্থিত ছিলেন ইরানি মিত্রর ব্র্যান্ড মডেল অনামিকা চৌধুরী। এছাড়াও সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট পুনম জেসওয়াল।

দিল্লিবাসীদের কাছে বেশ প্রশংসিত হয় ইরানি মিত্রের পোশাক। সবথেকে বেশি পছন্দ হয় শো-স্টপারের পোশাকটি। অনুষ্ঠান শেষ হওয়ার পর ডিজাইনার নিজে জানান তিনি খুব খুশি এত বড় একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে। তিনি আশাবাদী যে দেশ বিদেশের মানুষ তাঁর কাজকে এভাবেই গ্রহণ করবে।

বাংলাদেশের ঢাকা ফ্যাশন-ডে তে কলকাতার ফ্যাশন ডিজাইনার প্রমিতের চোখ ধাঁধানো কালেকশনে মডেলরা


```