Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

কনের মেকআপে 'উল্টে দেখুন পাল্টে গেছি' কনসেপ্ট একেবারে বেমানান

লাবণ্যময় সৌন্দর্য নয়, আজকের কনের চাই মড গ্ল্যাম লুক (Bridal Maud Glam Look)। বিশেষ দিনে কনের মেকআপের এই আমূল বদল কি আদৌ ঠিক ? সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের মতামত জেনে নিলেন সোমা লাহিড়ী। প্রায় চল্লিশ বছর ধরে কনে (Bride) স

কনের মেকআপে 'উল্টে দেখুন পাল্টে গেছি' কনসেপ্ট একেবারে বেমানান

শেষ আপডেট: 23 November 2022 12:33

লাবণ্যময় সৌন্দর্য নয়, আজকের কনের চাই মড গ্ল্যাম লুক (Bridal Maud Glam Look)। বিশেষ দিনে কনের মেকআপের এই আমূল বদল কি আদৌ ঠিক ? সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অনিরুদ্ধ চাকলাদারের মতামত জেনে নিলেন সোমা লাহিড়ী

প্রায় চল্লিশ বছর ধরে কনে (Bride) সাজাচ্ছেন অনিরুদ্ধ চাকলাদার। টলিউডের এমন কোনও অভিনেত্রী নেই যিনি অনিরুদ্ধর কাছে মেকআপ করেননি। অভিনেত্রী পাওলি ,ঋদ্ধিমা থেকে গায়িকা লগ্নজিতা-সকলেই বিয়ের দিন সেজেছেন অনিরুদ্ধর কাছে।'প্রত্যেকের মুখের গড়ন আলাদা, ব্যক্তিত্ব আলাদা ,তাই সাজানোর ধরনও আলাদা' -বললেন অনিরুদ্ধ। তারপর ধাপে ধাপে বুঝিয়ে দিলেন কনের মেকআপ কেমন হওয়া উচিত।

ন্যাচারাল বেস কনেকে লাবণ্যময়ী করে

•প্রথমেই আসা যাক কনের বেস মেকআপে।কনের স্কিন টোনের সঙ্গে কালার টোন মিলিয়ে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে।
• গায়ের রঙ কৃত্রিম ভাবে ফর্সা করার জন্য গায়ের রঙের থেকে অনেক লাইট কালার টোনের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডার লাগালে অত্যন্ত দৃষ্টিকটু লাগে।
• মুখে ব্রণ ,আকনে বা  কোনও দাগ ছোপ থাকলে তা নিপুণ হাতে ঢেকে দেবেন মেকআপ আর্টিস্ট।
• কনের বেস মেকআপ যেন খুব হেভি না হয়। বিকেল থেকে সারা রাত,মানে টানা দশ বারো ঘন্টা কনের মেকআপ অটুট থাকা দরকার। পুরু বেস মেকআপ স্কিনে ঠিক মতো না বসলে পলস্তারা খসে পড়া দেওয়ালের মতো লাগবে। 

ইলাবরেট আইজ কনের জন্য নয় 

• মুখের মধ্যে চোখ আর ঠোঁটই লিভিং অবজেক্ট। বিশেষ করে চোখের এক্সপ্রেশন কনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। সঠিক আই মেকআপই চোখের লাজনম্র অভিব্যক্তি ফুটিয়ে তোলে।
• খুব ইলাবরেট আই মেকআপ হলে কনেকে নৃত্যশিল্পী বা সিরিয়ালের অভিনেত্রী বলে মনে হয়। বিশেষ করে ফলস আইল্যাশ লাগিয়ে খুব ব্রাইট কালার শেডের আইশ্যাডো ব্যবহার করলে কনের চোখের মাধুর্যটাই হারিয়ে যায়। 
• চোখে কাজল বা আই লাইনারের সূক্ষ্ম রেখা, হালকা পিঙ্ক বা পিচ আইশ্যাডো আর চোখের পাতায় মাসকারার হালকা প্রলেপই যথেষ্ট।

ব্লাশারের ব্যবহার লাউড না হলেই ভাল হয়

• সবার মুখের গড়ন তো আর পারফেক্ট পানপাতা হয় না।কারও মুখ খুব গোল ,কারও মুখ লম্বাটে কারও চৌকোণা। ব্লাশারের টানেই মুখের শেপের সংশোধন করেন মেকআপ আর্টিস্ট।
• গায়ের রঙ ও শাড়ির রঙ অনুযায়ী ব্লাশারের শেড বাছতে হবে। কনের সাজে ব্লাশারের শেডও খুব ব্রাইট না হলেই ভাল হয়।
• অতিরিক্ত  পরিমাণে ব্লাশার লাগিয়ে  কনের গালদুটো লাল করে ফেলেন অনেকে।এতে কনের লালিত্য নষ্ট হয়।

পাউটি লিপ কনের সাজে বেমানান

• এ প্রজন্মের কনে ,যাঁরা বিয়ের দিন নিজেকে একেবারে বদলে ফেলতে চান স্বাভাবিকভাবেই তাঁদের পছন্দ পাউটি লিপ।
• ঠোঁটের আকারে কোনও কারেকশন দরকার হলে মেকআপ আর্টিস্ট লিপ লাইনার দিয়ে যতটা সম্ভব ঠিক করে দেন। তারপর লিপস্টিক লাগান।
• পাউটি লিপ করে দেওয়ার জন্য অনেক কনে অনুরোধ করেন মেকআপ আর্টিস্টকে। তাঁরা করেও দেন।এতে কনেকে খুব লাউড দেখায়।

কনের হেয়ারস্টাইল মানেই খোঁপা আর মালা

•কনের ট্র্যাডিশনাল সাজের সঙ্গে খোঁপা ছাড়া আর অন্য  হেয়ারস্টাইল মানায় না।
• ওড়নার আড়াল থেকে ফুলের মালা জড়ানো খোঁপা দেখতে বেশ ভাল লাগে।
• খোঁপাতে গোলাপ লাগালেও দেখতে ভাল লাগে। জরির ছোট্ট ছোট্ট গোলাপ দিয়েও খোঁপাকে সাজানো যায়।

বিয়ের দিন কপালে চন্দনের আলপনা মাস্ট

•বাঙালি কনেকে কপালে চন্দনের আলপনা ছাড়া ভাল দেখায় না। পুরো কপালে না হলেও অন্তত কপালের মাঝখানের লাল টিপ ঘিরে চন্দনের নকশা খুব ভাল লাগে।
• কপাল বড় হলে নকশা চওড়া করা যেতে পারে।
• শাড়ির রঙের সঙ্গে রঙ মিলিয়ে মিনে চন্দন পরলেও কনেকে সুন্দর দেখায়।
•স্টোন আর চন্দনের কম্বিনেশনও মন্দ নয়।

নিজেকে নিজের মতো রেখেই সাজুন

• প্রত্যেক মেয়েরই নিজস্ব একটা সৌন্দর্য থাকে। প্রত্যেকের ব্যক্তিত্বও আলাদা। বিয়ের দিনে তার সেই নিজস্বতাকে প্রাধান্য দিয়ে তাকে লাবণ্যময়ী করে তোলাই একজন আর্টিস্টের কাজ।
• প্রথমেই বলেছি, বিয়ের সাজে 'উল্টে দেখুন পাল্টে গেছি' কনসেপ্ট' খুব বেমানান।
• বিয়ের দিনে কনেই তারকা। কাজেই কোনও তারকার মতো নয়,নিজের মতো সাজুন। প্রিয়মানুষের কাছে নিজেকে নিজের মতো করেই মেলে ধরুন। আপনার লাবণ্যে সবাই মুগ্ধ হবেন।

রাজীব গান্ধী অপলক তাকিয়েছিলেন আমার দিকে: চৈতালি দাশগুপ্ত


```