কালো লেহেঙ্গার আবেদনই আলাদা, ঝড় তুলছেন বলিউড তারকারা
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল যখন বিশেষ অনুষ্ঠান মানেই লাল, গোলাপি, কমলা রঙের পোশাক। লেহেঙ্গা হোক বা শাড়ি, এই শেডের গুরুত্বই বেশি। আর অন্য কোনও রঙের কথা যেন মাথায় আসত না। আর শোকের বাড়ির একচেটিয়া রং ছিল সাদা।
পরে রাজস্থানি মহিলারা বিধ
শেষ আপডেট: 13 October 2020 13:07
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল যখন বিশেষ অনুষ্ঠান মানেই লাল, গোলাপি, কমলা রঙের পোশাক। লেহেঙ্গা হোক বা শাড়ি, এই শেডের গুরুত্বই বেশি। আর অন্য কোনও রঙের কথা যেন মাথায় আসত না। আর শোকের বাড়ির একচেটিয়া রং ছিল সাদা।
পরে রাজস্থানি মহিলারা বিধবা হওয়ার পরে কালো থান কাপড় পরা শুরু করেন। স্বামী মারা যাওয়ার পর একটা মেয়েকে এই সমাজ সমস্ত রঙ থেকে বঞ্চিত থাকতে বাধ্য করে। কালো মানেই নাকি অশুভ। এখনও সমাজের বেশিরভাগ মানুষ তাই মনে করেন। তাই ভারতীয় কোন মঙ্গল অনুষ্ঠানে বা শুভ কাজে কালো রঙকে বাদ দেওয়া হয়।
তবে যুগ পাল্টেছে। কুসংস্কার আছন্ন মানুষদের কান মুলে ফ্যাশন ইন্ড্রাস্ট্রি দেখিয়ে দিচ্ছে কালো রঙের মাধুর্য। কালো মানেই অশুভ এই ভাবধারাকে পিছনে ফেলে দিয়ে তারা কালো রঙ বেশি ব্যবহার করছেন পোশাকে। এমনকি ভারতীয় কনেরা রিসেপশন পার্টিতে কালো লেহেঙ্গা পরে বসছেন।
বলিউডের বেশ কিছু তারকা ইতিমধ্যেই কালো লেহাঙ্গায় ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে কালো লেহেঙ্গার ট্রেন্ডও। সেদিকেই চোখ রাখা যাক।
আলিয়ার সিম্পল লেহেঙ্গা
কালো লেহেঙ্গাতেও সাধারণ সাজা যায় সেটা আলিয়াকে দেখে স্পষ্ট। সরু স্লিভের কালো ক্রপ টপের সঙ্গে খুব অল্প কাজের লেহেঙ্গার যুগলবন্দি। সোনালি জরির এমব্রয়ডারি করা ওড়না। খুব অল্প মেকআপ। ছোটখাটো সাধারণ অনুষ্ঠানে পরা যেতে পারে এমনটা।

সারার পার্টি-ওয়্যার লেহেঙ্গা
এক রিয়েলিটি শো-র শ্যুটিং চলাকালীন এই লেহেঙ্গা পরে একটা ছবি পোস্ট করেন সারা আলি খান। ট্র্যাডিশানাল পোশাকে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। অফশোল্ডার কালো টপের সঙ্গে রুপোলি জরির ঘন কাজের লেহেঙ্গা। তার সঙ্গে কালো কেপ জড়িয়ে নিয়েছেন। এতেই অভিনবত্ব এসেছে এই পোশাকে।

ক্যাটরিনার ফ্লোরাল লেহেঙ্গা
যাঁরা ফ্লোরাল প্রিন্টের পোশাক পরতে পছন্দ করেন তাঁরা তো এই লেহেঙ্গা অবশ্যই পরে দেখতে পারেন। কালো একর ঙের উচু গলা আর লম্বা হাতার ব্লাউজের সঙ্গে সারা জমিতে ফ্লোরাল প্রিন্টের কাজ করা সিল্কের লেহেঙ্গা। মসলিনের ওড়নাতেও ফ্লোরাল প্রিন্টের কাজ। যে কোনও বিশেষ অনুষ্ঠানেই পরতে পারবেন।
