দ্য ওয়াল ব্যুরো: রিয়্যালিটি টিভি শোয়ের বাজারে যেন একচেটিয়া আধিপত্য রয়েছে 'বিগ বস'-এর। কালার্স চ্যানেলে সম্প্রতি ফের শুরু হয়েছে দর্শকদের আকর্ষণীয় টিভি শো বিগ বস, সিজন ১৪। আর এই বিগ বসের সেটেই নতুন অবতারে, অভিনব স্টাইল স্টেটমেন্টে ধরা দিলেন টেলিভিশনের অন্যতম জয়প্রিয় অভিনেত্রী হিনা খান।
আর ফ্যাশন আইকন হিনা যেখানে উপস্থিত সেখানে দর্শকরা যে নতুন নতুন স্টাইল স্টেটমেন্ট দেখতে পাবেন, এটাই তো স্বাভাবিক। আর হিনাও দর্শকদের নিরাশ করেননি, ধরা দিয়েছেন আলাদা আলাদা 'লুকে'।

মহম্মদ মাজারের মনোক্রম ক্রপ টপ এবং মানানসই লং স্কার্টে হিনা যেন স্বপ্নের রাজকন্যা। টপের ওপরে সাদা ব্লেজার তাঁর সাজকে আলাদা মাত্রা দিয়েছে। কিন্তু কোথাও যেন একটু ফাঁকা থেকে গেল? হ্যাঁ, গেল তো! তা হল হিনা খানের মেকআপ, যা ছাড়া তাঁর সাজই সম্পূর্ণ নয়। ন্যুড মেকআপ, চোখে হালকা কাজল , হলুদ আইশ্যাডো এবং টাইট টপ নটে হিনা খান যেন বিগ বস ১৪-র স্টাইল আইকন।

তবে ওয়ের্স্টান থেকে এথনিক সবেতেই তাক লাগিয়ে দেন হিনা খান। শাড়িতেই নাকি ভারতীয় নারী সম্পূর্ণ। সে কথা মেনেই বোধ হয় বিগ বসের সেটে হিনা খানও দর্শকদের সামনে এলেন এক অন্য অবতারে। পল্লবী জয়পুরের শাড়ি এবং ব্লাউজ, লম্বা কানের দুলে হিনা মন চুরি করে নেন সকল নেটিজেনের।

বিগ বস ১৪-কে আরও বেশি রোমাঞ্চকর করে তুলতে এই সিজনে নতুন প্রতিযোগীদের সঙ্গে আবার দেখা যাচ্ছে আগের সিজনের প্রতিযোগীদের। বোঝাই যাচ্ছে, দর্শকদের হৃদয়ে উত্তেজনা এখন শীর্ষে বিগ বসের এপিসোড নিয়ে। এই সিনিয়র প্রতিযোগীদের সিদ্ধার্থ শুক্লা, হিনা খান এবং গুহার খানকে 'তুফানি সিনিয়র' বললেও কিন্তু বাড়িয়ে বলা হয় না! বলাই বাহুল্য, বিগ বসের সেট যে জমে জমজমাট সে কথা অত্যুক্তি নয়।