দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতেই তাঁরা 'তিন' হবেন...
আগের বছর যে টুইট ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রতীক্ষার অবসান ঘটলো গতকাল। বিরুষ্কার ঘর আলো করে এল কন্যা সন্তান। সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিরাট জানালেন তিনি ফুটফুটে এক মেয়ের বাবা হয়েছেন। মা অনুষ্কাও সুস্থ আছেন। খবর যেমন খুশির রেশ ছড়িয়েছে গোটা দেশে, তেমনই বিরুষ্কার মেয়ের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন গোটা দেশের মানুষ।
ফিরে দেখা
স্টাইলিশ অভিনেত্রী অনুষ্কা শর্মা প্রেগনেন্সির সময়েও দুর্দান্ত ফ্যাশনে তাক লাগিয়ে দিয়েছিলেন। প্রতিটা মুহূর্তে তাঁর বিশেষ সাজের উপর নজরও রাখতেন বহু মানুষ। মোটা হয়েছিলেন বলে যে ঠিক মতো হাঁটু ভাজ করে বসতে পারতেন না, সেই নিয়ে যদিও আক্ষেপ করেছিলেন। তবুও মা হওয়ার আগ পর্যন্ত প্রতিটা বিশেষ মুহূর্ত তিনি চুটিয়ে মজা করে কাটিয়েছেন। পরনে অবশ্যই ছিল কমফোর্টেবল অথচ স্টাইলিশ পোশাক। ফিরে দেখা যাক যে ফ্যাশনে তিনি ঝড় তুলেছিলেন গত কয়েক মাস ধরে।
১. শুরুটাই হোক তাঁর কালো পোলকা ডটেড ড্রেস দিয়ে। পোলকা ডটেড হলেও ভারতীয়রা এই প্রিন্টের ড্রেসকে বলেন 'ববি প্রিন্ট'। এই ড্রেস পরেই প্রেগনেন্সির খবর জানিয়েছিলেন অনুষ্কা। যে ড্রেসের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল সেসময়।

২. তারপরেই অনুষ্কাকে দেখা গিয়েছিল পিচ রঙের জাম্পস্যুটে। সাদা রঙের টি-শার্টের সঙ্গে পরেছিলেন এই পোশাক। সঙ্গে সাদা স্নিকার্স। খোলা চুল। হবু মায়ের মুখ রোদ পরে যেন আরও চকচক করছিল তখন।

৩. করোনা আবহে রাস্তায় তাঁকে মাস্ক পরেই দেখা গিয়েছিল। পরনে ছিল হালকা পিচ রঙের ম্যাক্সি ড্রেস। প্রেগনেন্সির সময়েও স্টাইলিশ পোশাক থেকে কিন্তু দূরে সরে থাকেননি অনুষ্কা। বলা যেতে পারে তিনি একপ্রকার ফ্যাশনগোল তৈরি করে ফেলেছেন।

৪. উৎসবের দিনগুলোতেও তাঁকে দেখা গিয়েছিল স্নিগ্ধ সাজে। দীপাবলিতে সেজেছিলেন সাদা আনারকলি সালোয়ার কামিজে। যতই ছিমছাম হোক, মা-অনুষ্কার থেকে তখনও কেউ চোখ ফেরাতে পারেননি।

৫. অনুষ্কার আরও একটি সাজ রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কালো বিকিনিতে পুলে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন। গালে গোলাপি আভা। মুখে এক গাল হাসি। কিন্তু সকলের নজর পড়েছে তাঁর বেবি বাম্পের উপর। সেই ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়।

৬. অনুষ্কা কিন্তু কাজ থেকে একেবারেই বিরতি নেননি। কয়েকদিন বিজ্ঞাপনের জন্য শ্যুটিং করেছিলেন তিনি। পরনে আবারও ছিল স্টাইলিশ পোশাক। ডিজাইনার অনিতা ডোঙ্গরের কাফতানেও দেখা গিয়েছিল অনুষ্কাকে। আবার নীল রঙের অফ শোল্ডার ম্যাক্সি ড্রেসেও তাক লাগিয়েছিলেন তিনি।

৭. প্রেগনেন্সির সময় মাঝে মাঝেই রাস্তায় বেরোতেন তিনি। বিরাটের সঙ্গে লাঞ্চে যাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে এই যুগলের ছবি। অনুষ্কার পরনে ছিল শুধু লম্বা ঝুলের টি-শার্ট। তখনও তাঁর বেবি বাম্প স্পষ্ট।

৮. অনুষ্কার আরও একটি ড্রেসের ছবি রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সাদা ফ্লোয়ি ম্যাক্সি ড্রেস, সঙ্গে নীল ডেনিম জ্যাকেট। পায়ে স্নিকার্স। প্রতিবারের মতো এই ম্যাক্সি ড্রেসেও তাক লাগিয়ে দিয়েছিলেন অনুষ্কা।

৯. আরও একবার সকলের নজর কেড়েছিলেন অনুষ্কা শর্মা। 'ভোগ' ফ্যাশন ম্যাগাজিনের কভারেও দেখা গিয়েছিল তাঁকে। বেবি বাম্প নিয়েই ডিজাইনার সব্যসাচী মুখার্জীর সিল্কের পোশাকে ফটোশ্যুট করেছিলেন অনুষ্কা। কমফোর্টেবল অথচ ফ্যাশানেবল পোশাকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
![Anushka Sharma flaunts her baby bump in sexy outfit on Vogue's magazine cover; Virat Kohli calls her beautiful [See pic] - IBTimes India](https://data1.ibtimes.co.in/en/full/754627/anushka-sharma.jpg)