Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বেনারসীর দিন শেষ, বিয়ের বাজার মাতাচ্ছে দেশি-বিদেশি ফিউশন

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই বিয়ের সিজন। শাড়ি, লেহঙ্গা, এথনিক থেকে কনটেম্পোরারিতে ভরে উঠবে ওয়ারড্রব। বলিউডেও তো বিয়ের সানাই বাজছে। সোনম কপূর-আনন্দ আহুজা দিয়ে শুরু হয়ে দীপিকা-রণবীর শেষে হালে প্রিয়ঙ্কা-নিক। ডেস্টিনেশন হোক বা দেশি, বিয়ে মানে

বেনারসীর দিন শেষ, বিয়ের বাজার মাতাচ্ছে দেশি-বিদেশি ফিউশন

শেষ আপডেট: 28 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: শীতকাল মানেই বিয়ের সিজন। শাড়ি, লেহঙ্গা, এথনিক থেকে কনটেম্পোরারিতে ভরে উঠবে ওয়ারড্রব। বলিউডেও তো বিয়ের সানাই বাজছে। সোনম কপূর-আনন্দ আহুজা দিয়ে শুরু হয়ে দীপিকা-রণবীর শেষে হালে প্রিয়ঙ্কা-নিক। ডেস্টিনেশন হোক বা দেশি, বিয়ে মানেই ঝাঁ চকচকে ভেন্যুর পাশাপাশি মানুষের কৌতুহল আকর্ষণ করে বর-কনের পোশাক। বিয়ের সঙ্গে ফ্যাশনের এই মাখোমাখো সম্পর্কের জন্যই ফ্যাশন ডিজাইনারদের পোয়াবারো। কেউ পড়বেন বেনারসী বা নবাবি ঘরানার শাড়ির সঙ্গে ভারী ট্রাডিশনাল জুয়েলারি, তো কারওর পছন্দ কনট্রাস্ট রঙের লেহঙ্গার সঙ্গে জাঙ্ক জুয়েলারি। ফ্যাশনের সঙ্গে আবার থাকতে হবে সফিস্টিকেশনও। তবেই না বিয়ের আনন্দ। সেলেব ওয়েডিং থেকে চোখ সরালে আমার, আপনার পাশের বাড়ির কন্যাটিও কিন্তু স্টাইল স্টেটমেন্টে কোনও অংশে কম যান না। ম্যাগাজিন, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার দৌলতে আধুনিক কেতাদুরস্ত পোশাকে সকলেই এখন ট্রেন্ডি। আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ হয়ে বিয়ে, এমনকি বৌভাতের ড্রেসও অনেক আগে থেকেই নামী ডিজাইনারকে দিয়ে বানিয়ে নেওয়ার হিড়িক পড়ে যায়। মা-ঠাকুমাকে নিয়ে বেনারসী কিনতে যাওয়ার দিন এখন শেষ। বাঙালি বিয়েতেও এখন অবাঙালি টাচ। মেহেন্দি, সঙ্গীত সবই হচ্ছে। সেই সঙ্গে ডিজাইনার পোশাক। সব্যসাচী মুখোপাধ্যায় বা নীতা লুল্লা অবধি পৌঁছতে না পারলেও তাদের বানানো ডিজাইন দেখে পোশাকের তুরন্ত অর্ডার দিয়ে দিচ্ছেন অনেকেই। দেশি ফ্যাশনকে গুডবাই জানিয়ে মডার্ন বিয়েতে এখন বাজার মাতাচ্ছে ইন্দো-ওয়েস্টার্ন ডিজাইনার কস্টিউম। দেখুন তো আপনার ওয়ার্ডরোডে রয়েছে কী এমন পোশাক? https://www.instagram.com/p/BoV0yt2gFIO/?utm_source=ig_web_copy_link ক্রপ টপের সঙ্গে ছোট ছোট ফুলের নকশা তোলা ঘের দেওয়া স্কার্ট।  ফ্যাশনের ভাষায় 'Flowy Skirts' এখনকার মেয়েদের খুবই পছন্দের।  সঙ্গীত বা মেহেন্দির অনুষ্ঠানে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ড্রেস। https://www.instagram.com/p/BptXSsUjldI/?utm_source=ig_web_copy_link এনগেজমেন্টে এই ধরনের ইন্দো-ওয়েস্টার্ন লেহঙ্গা স্টাইলের স্কার্ট ও টপের অর্ডার দিচ্ছেন অনেকেই। ফ্যাব্রিক ডিজাইন। সিল্ক বা ব্রোকেডের উপর নানা কারুকাজ। তাতে কখনও হাল্কা জরি বা চুমকির সাজ। https://www.instagram.com/p/BozC9oHFJOO/?utm_source=ig_web_copy_link পালাজোর সঙ্গে টপ। গাউন স্টাইলে অনন্যা করে তুলবে যে কোনও মেয়েকে। এক রঙের বা কনট্রাস্টেও এই ডিজাইন আধুনিকাদের খুবই পছন্দের। https://www.instagram.com/p/BnTVymXg15F/?utm_source=ig_web_copy_link আবার সে এসেছে ফিরিয়া। 'সারারা'র কথা মনে আছে তো। একসময় এই পোশাকের প্রতি মেয়েদের নজর ছিল সবচেয়ে বেশি। এখনকার পালাজো ও লম্বা ঝুলের কুর্তির মতো সারারা পরনে রমনীরা বেশ নজর কেড়েছিলেন রাস্তাঘাটে, শপিং মলে, টিকিটের লাইনে। সারারা একই আছে, তবে তাতে সামান্য ওয়েস্টার্ন টাচ লেগেছে। মনীশ মালহোত্রার হাতের জাদুতে কনটেম্পোরারি ডিজাইনে নতুন চমকে ফিরে এসেছে এই পোশাক। https://www.instagram.com/p/BpSRx1LHLAb/?utm_source=ig_web_copy_link এনগেজমেন্ট নাইট হোক বা রিসেপশন পার্টি, অনেকেই বেছে নিচ্ছেন এই কনটেম্পোরারি জাম্প স্যুট। তার সঙ্গে মানানসই এথনিক জুয়েলারি। মনীশ মলহোত্রার নতুন ডিজাইন যে কোনও নামী শপিং মলেই নজর কাড়বে। https://www.instagram.com/p/BphMeFknSfn/?utm_source=ig_web_copy_link পুরোপুরি পাশ্চাত্য স্টাইলে। ট্রেন্ডিং বোহো লুক। যে কোনও সান্ধ্য পার্টিতে আগুন লাগিয়ে দেবে। https://www.instagram.com/p/BlGCMBlg4Sq/?utm_source=ig_web_copy_link ফিউশন মহিলাদের নতুন পছন্দ। নীল ডেনিমের সঙ্গে উজ্জ্বল রঙের লম্বা ঝুল ডিজাইনার কুর্তি। গলায় থাকবে হাল্কা পেনডেন্ট, হাতে টাইটান। https://www.instagram.com/p/BkNMo-hgRu-/?utm_source=ig_web_copy_link ট্রাডিশনাল যাদের পছন্দ, আবার ওয়েস্টার্নও, তাদের জন্য আবু জানি সন্দীপ খোসলার এই নয়া ডিজাইন বেশ আকর্ষণীয়। লেহঙ্গা স্টাইলে সিল্ক বা ব্রোকেডের বেসের উপর ছোট ছোট জরির কাজ, চমক হল কোমরের একটু নীচে থেকে থাই হাই স্লিট। সাহসী রমণীদের জন্য এই পোশাক বেশ মানানসই।

```