Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র থেকে বাংলা— কীভাবে সর্বজনীন হয়ে উঠল জয় গণেশ গান

মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর এই গান বহুদিন ধরেই জনপ্রিয়। পরবর্তী কালে শুধু গণেশ চতুর্থীতে নয়, অন্যান্য বিভিন্ন পুজোআচ্চার দিনেও এই গান গাওয়া শুরু হয়। খুব সহজ ভাষায় লেখা, সুরও একেবারে সোজা— তাই ছোট থেকে বড়, সবাই গেয়ে ফেলতে পারে। আর সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে ভক্তির এই গান।

মহারাষ্ট্র থেকে বাংলা—   কীভাবে সর্বজনীন হয়ে উঠল জয় গণেশ গান

Ganesh Chaturthi

প্রিয়া ধর

শেষ আপডেট: 27 August 2025 18:43

দ্য ওয়াল ব্যুরো: “জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা…”

এই গানটা বাজলেই চারদিকে যেন গণেশপুজোর আবহ তৈরি হয়ে যায়। মণ্ডপে ঢাক-ঢোল, আলো ঝলমলে সাজ, আর তার মাঝেই ভেসে আসে এই ভজনের সুর।

মহারাষ্ট্রে গণেশ চতুর্থীর এই গান বহুদিন ধরেই জনপ্রিয়। পরবর্তী কালে শুধু গণেশ চতুর্থীতে নয়, অন্যান্য বিভিন্ন পুজোআচ্চার দিনেও এই গান গাওয়া শুরু হয়। খুব সহজ ভাষায় লেখা, সুরও একেবারে সোজা— তাই ছোট থেকে বড়, সবাই গেয়ে ফেলতে পারে। আর সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে ভক্তির এই গান।

তবে একটা মজার তথ্য আছে। ১৯৫৪ সালে হিন্দি সিনেমা “মহা পূজা”-তে এই গানটা ব্যবহার করা হয়। সেই সময় গানের কথা লিখেছিলেন রমেশ গুপ্তা, আর সুর দিয়েছিলেন অবিনাশ ব্যাস। সিনেমার মাধ্যমে সারা ভারতে ছড়িয়ে যায় গানটা।

এভাবেই মূলত মুম্বইয়ের এই গান, টিভি-ফিল্ম এবং পরে ইউটিউব— এসব মাধ্যমের হাত ধরেই ছড়িয়ে পড়তে শুরু করে। গত কয়েক বছর আগে কলকাতায় যখন গণেশ পুজো জনপ্রিয় হতে শুরু করল, তখন থেকেই “জয় গণেশ দেবা” হয়ে গেল অপরিহার্য। এখন তো বাংলার প্যান্ডেলেও প্রতিমা প্রতিষ্ঠা থেকে বিসর্জন— সবক্ষেত্রেই বাজে এই গান।

আজ ইউটিউবে এই গানের রিমিক্স ভার্সন, বাচ্চাদের অ্যানিমেশন ভিডিও, সবই আছে। কিন্তু ভক্তি আর আবেগ? সেটা কিন্তু একই রকম। কারণ এই গান শুধু একটা ভজন নয়, এটা আসলে মানুষের আশা-প্রার্থনার প্রতীক। এই গান বলে, “বাধা দূর করো, মঙ্গল করো।”


```