Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আংশিক বন্ধ থাকবে শতাব্দী এক্সপ্রেসও, এবার উত্তরে বাতিল একাধিক ট্রেন

এই পরিস্থিতি অন্তত ২০ অগস্ট পর্যন্ত চলবে বলে জানা গেছে। পুজোর আগে কাজ শেষ হলে স্বাভাবিক পরিষেবা ফের চালু হবে বলে আশা করা হচ্ছে।

আংশিক বন্ধ থাকবে শতাব্দী এক্সপ্রেসও, এবার উত্তরে বাতিল একাধিক ট্রেন

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 August 2025 22:55

দ্য ওয়াল ব্যুরো:  উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে যাতায়াতকারীদের জন্য দুঃসংবাদ। নিউ জলপাইগুড়ি (NJP) জংশনে সংস্কারের কাজ চলায় একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চালানো ও আংশিকভাবে বন্ধ (Canceled on route) রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এর ফলে বিপাকে পড়েছেন প্রতিদিন এনজেপি হয়ে যাতায়াত করা যাত্রী এবং যাঁরা আগাম টিকিট কেটেছিলেন।

North Bengal, Railway jam , NJP reforms , Canceled on route, Shatabdi is also partially closed

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা জানিয়েছেন, “এনজেপি স্টেশনে প্ল্যাটফর্মে শেড নির্মাণ ও বৈদ্যুতিক সংযোগের কাজ চলছে। সে কারণেই কয়েকটি ট্রেন সম্পূর্ণ বাতিল, কয়েকটি ঘুরপথে এবং কিছু ট্রেন আংশিক বাতিল করা হচ্ছে। পাশাপাশি অনেক ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।” সেই তালিকায় রয়েছে শতাব্দী এক্সপ্রেসও (Shatabdi is also partially closed)।

রেলের তরফে সম্পূর্ণ বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে।

আলিপুরদুয়ার জংশন–এনজেপি ট্যুরিস্ট এক্সপ্রেস (১৩–২০ অগস্ট)

৫৫৭৪৯ এনজেপি–হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৭–২০ অগস্ট)

৫৫৭৫০ হলদিবাড়ি–এনজেপি প্যাসেঞ্জার (১৩–২০ অগস্ট)

৫৫৭৫১ এনজেপি–হলদিবাড়ি প্যাসেঞ্জার (১৩–২০ অগস্ট)

৫৫৭৫২ হলদিবাড়ি–এনজেপি প্যাসেঞ্জার (১৭–২০ অগস্ট)

১৫৭১০/১৫৭০৯ এনজেপি–মালদা টাউন–এনজেপি এক্সপ্রেস (১৭–২০ অগস্ট)

১৫৭০৩/১৫৭০৪ এনজেপি–বঙ্গাইগাঁও–এনজেপি এক্সপ্রেস (১৭–২০ অগস্ট)

৭৫৭২১ শিলিগুড়ি জংশন–হলদিবাড়ি ডিইএমইউ (১৯ অগস্ট)

৭৫৭২২ হলদিবাড়ি–শিলিগুড়ি জংশন ডিইএমইউ (২০ অগস্ট)

আংশিক বাতিল ট্রেনের তালিকা

৫২৫৪১/৫২৫৪০ এনজেপি–দার্জিলিং টয়ট্রেন — ১৯ অগস্ট এনজেপি স্টেশনের বদলে শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে এবং গন্তব্যেও শিলিগুড়ি জংশনেই শেষ হবে।

১২০৪১ হাওড়া–এনজেপি শতাব্দী এক্সপ্রেস — ১৯ অগস্ট এনজেপির বদলে কিশনগঞ্জ থেকে ছাড়বে।

১২০৪২ এনজেপি–হাওড়া শতাব্দী এক্সপ্রেস — ২০ অগস্ট এনজেপির বদলে কিশনগঞ্জ থেকে ছাড়বে।

যাত্রীদের জন্য সতর্কতা

রেল সূত্রে খবর, প্ল্যাটফর্ম শেড তৈরি ও ইলেকট্রিক লাইন সংযোগের কারণে এই পরিবর্তন অপরিহার্য হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে সময়সূচি ও ট্রেনের অবস্থান রেলের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে জেনে নিতে।

এই পরিস্থিতি অন্তত ২০ অগস্ট পর্যন্ত চলবে বলে জানা গেছে। পুজোর আগে কাজ শেষ হলে স্বাভাবিক পরিষেবা ফের চালু হবে বলে আশা করা হচ্ছে।


```