Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শেষবার জুবিনের কণ্ঠ শুনতে পাবেন মানুষ, মুক্তি পাচ্ছে তাঁর স্বপ্নের মিউজিক্যাল ‘রই রই বিনালে’

প্রয়াত অসমিয়া সংগীত তারকার কণ্ঠে শেষ নতুন এক গান উপহার পেতে চলেছেন মানুষ চলতি মাসেই। 

শেষবার জুবিনের কণ্ঠ শুনতে পাবেন মানুষ, মুক্তি পাচ্ছে তাঁর স্বপ্নের মিউজিক্যাল ‘রই রই বিনালে’

জুবিন গর্গ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 October 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: জুবিন (Zubeen Garg) চলে গেছেন সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর অনুরাগীরা (Zubin fans)। তার মধ্যেই এক খবর প্রকাশ্যে আসায় গায়কের অকালপ্রয়াণের ক্ষতে খানিক মলম পড়তে পারে, এই আশা।

প্রয়াত অসমিয়া সংগীত তারকার কণ্ঠে শেষ নতুন এক গান উপহার পেতে চলেছেন মানুষ চলতি মাসেই। তাঁর বহু প্রতীক্ষিত ব্যক্তিগত প্রোজেক্ট (Zubin Assamese Musical film) ‘রই রই বিনালে’ (Roi Roi Binale) এবার মুক্তি পেতে চলেছে তাঁর মৃত্যুর পর। পরিচালক রাজেশ ভূঁইয়া জানিয়েছেন, ছবিটি আগামী ৩১ অক্টোবর সারা দেশ জুড়ে মুক্তি পাবে।

রাজেশ জানিয়েছেন, এই সিনেমাটি হবে প্রয়াত গায়কের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি, কারণ ছবিতে ব্যবহৃত হবে জুবিনের নিজস্ব কণ্ঠে রেকর্ড করা মূল গানগুলি।

“গত তিন বছর ধরে আমরা এই সিনেমার কাজ করছিলাম। গল্প ও সংগীত, সবটাই জুবিন গর্গের সৃষ্টি। এটাই অসমের প্রথম মিউজিক্যাল সিনেমা। ছবির প্রায় সব কাজ শেষ হয়েছিল, কেবল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল,” এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানান পরিচালক রাজেশ ভূঁইয়া।

তিনি আরও বলেন, “জুবিন নিজেই চেয়েছিলেন যেন এই সিনেমা ৩১ অক্টোবর মুক্তি পায়। তাই আমরা সেই তারিখেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি - শুধু অসম নয়, সারা দেশেই। ছবিতে জুবিনের ভয়েস প্রায় ৮০-৯০ শতাংশ পরিষ্কারভাবে রেকর্ড করা আছে, কারণ আমরা ল্যাপেল মাইক ব্যবহার করেছিলাম। তাই আমরা তাঁর অরিজিনাল ভয়েসই ব্যবহার করব।”

প্রসঙ্গত, সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পুলিশি নথি অনুযায়ী, তাঁর ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে, জুবিনকে সিঙ্গাপুরে 'বিষ দিয়ে খুন' করা হয়েছে এবং তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসব সংগঠক শ্যামকানু মহন্ত ইচ্ছাকৃতভাবে বিদেশি ভেন্যু বেছে নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল 'ষড়যন্ত্র গোপন করা'।

এই দুই অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতাঁর করেছে। এছাড়া, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহগায়িকা অমৃতপ্রভা মহন্তকেও একই মামলায় গ্রেফতার করা হয়েছে।

জুবিন মৃত্যু ঘটে গত ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, তিনি স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনাবশত জলে ডুবে মারা যান। সেই সময় তিনি নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল-এ যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন।


```