Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অসমের কাজিরাঙায় জন্ম নিল হাতিশাবক, জুবিনকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গানেই নাম রাখা হল ‘মায়াবিনী’

শনিবার হাতির বাচ্চাটির জন্মের পর অসমের বন ও পরিবেশমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি নিজেই তার নাম রাখেন ‘মায়াবিনী’।

অসমের কাজিরাঙায় জন্ম নিল হাতিশাবক, জুবিনকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গানেই নাম রাখা হল ‘মায়াবিনী’

মা কুয়ারির সঙ্গে মায়াবিনী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 October 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Park) এক বিশেষ উদ্যোগে আবেগে ভাসল সংগীতপ্রেমীরা। সদ্যপ্রয়াত গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) স্মৃতিতে উদ্যানের নবজাতক হাতির (elephant calf) ছানার নাম রাখা হয়েছে ‘মায়াবিনী’ (Mayabini) - তাঁরই জনপ্রিয় এক গানের নাম অনুসারে।

কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের ডিরেক্টর সোনালি ঘোষ জানান, শনিবার হাতির বাচ্চাটির জন্মের পর অসমের বন ও পরিবেশমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি নিজেই তার নাম রাখেন ‘মায়াবিনী’।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন। ২০ সেপ্টেম্বর তিনি উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে আয়োজিত নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল (NEIF)-এ পারফর্ম করার কথা ছিল।

ডিরেক্টর সোনালি ঘোষ বলেন, “এই উদ্যোগের মাধ্যমে আমরা প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে চেয়েছি। তিনি শুধু সংগীতজগতের নয়, প্রাণীপ্রেমী ও পরিবেশ সচেতনতার এক শক্তিশালী কণ্ঠ ছিলেন। মন্ত্রী স্বয়ং ‘মায়াবিনী’ নামটি বেছে নিয়েছেন - জুবিনের সেই অনন্ত সুরের প্রতি ভালবাসা প্রকাশ করতে, যা আজও কোটি মানুষের মনে গেঁথে আছে।”

বিশ্ব প্রাণী দিবসে সুখবরটি শেয়ার করে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এক্স (X)-এ লিখেছেন, “বিশ্ব প্রাণী দিবসে আনন্দের খবর - কাজিরাঙার হাতি কুয়ারি একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছে। অপরিসীম ভালবাসা ও শুভেচ্ছা নিয়ে তার নাম রেখেছি ‘মায়াবিনী’ - বন্যপ্রকৃতিতে নতুন জীবন, আশা ও সম্প্রীতির প্রতীক।”

কাজিরাঙা জাতীয় উদ্যান ও সংলগ্ন কারবি আংলং এলিফ্যান্ট রিজার্ভ মিলিয়ে বর্তমানে প্রায় দুই হাজার হাতির আবাস এই অঞ্চলে, জানাচ্ছেন পার্ক কর্তৃপক্ষ।

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কাজিরাঙা জাতীয় উদ্যান অসমের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। ব্রহ্মপুত্র নদীর বন্যাপ্রবাহ বিস্তৃত সমতল জুড়ে ছড়িয়ে রয়েছে অগণিত পাখি ও বন্যপ্রাণীর আবাসভূমি এই পার্ক। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভারতীয় একশৃঙ্গ গন্ডারের আবাস, সঙ্গে বাঘ, হাতি, সোয়াম্প ডিয়ার এবং ৫০০-রও বেশি প্রজাতির পাখি।


```